স্বাস্থ্য দপ্তরের মহিলা কর্মীদের থাকার বিশেষ ব্যবস্থা || নাগরিক কমিটির অফিস থেকে সহায়তা প্রদান ২১ নম্বর ওয়ার্ডে


1
স্বাস্থ্য দপ্তরের মহিলা কর্মীদের থাকার বিশেষ ব্যবস্থা

একটি বিশেষ উদ্যোগ নিলেন বর্ধমান মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। এখানে স্বাস্থ্য দপ্তরে মহিলা কর্মীদের থাকার জন্য বিশেষ ব্যবস্থা করা হচ্ছে বলে জানা গেল। এরজন্য বর্ধমান মেডিকেল কলেজ ক্যাম্পাসের ঠিক উল্টোদিকে রাস্তার পাশেই ওয়ার্কিং vচ্ছে। মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, এখানে ১০০ থেকে ১২০ শয্যায় এই ভবন নির্মাণ করা হবে। জানা গেছে, এর জন্য জায়গা দিয়েছে বর্ধমান মেডিকেল কলেজ। আর এই প্রকল্পের কাজ করছে পশ্চিমবঙ্গ সরকারের মেডিকেল সার্ভিস কর্পোরেশন লিমিটেড। মূলত স্বাস্থ্য ভবনের নজরদারিতেই এই কাজ হবে। জি প্লাস ৪ হিসেবে এই ভাবন তৈরি করা হবে। এই ভবন তৈরি হয়ে গেলে মহিলা স্বাস্থ্যকর্মীরা রাতের কাজের শেষে তারা এখানে থাকতে পারবেন।

2
নাগরিক কমিটির অফিস থেকে সহায়তা প্রদান ২১ নম্বর ওয়ার্ডে

বর্ধমান শহরে ৩৫টি ওয়ার্ডে স্থানীয় কাউন্সিলর ও ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এসআইআর -এর ফর্ম ফিলাপে সহযোগিতা করার জন্য সহায়তা শিবির খোলা হয়েছে। ২১ নম্বর ওয়ার্ডে এই সহায়তা শিবিরের কাজ চলছে স্থানীয় নাগরিক কমিটির অফিসে। এখানে চারটি টেবিলে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীরা উপস্থিত থেকে এসআইআর-এর ফর্ম ফিলাপে সাহায্য করছেন। এ প্রসঙ্গে স্থানীয় কাউন্সিলর শ্যামাপ্রসাদ বন্দ্যোপাধ্যায় জানান, ৪ নভেম্বর থেকে এই সহায়তা শিবির এখানে চালু হয়েছে, চলবে আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত এই সহায়তা শিবিরে তৃণমূলের নেতৃত্ব ও কর্মীরা উপস্থিত থেকে সাধারণ মানুষকে এসআইআর ফর্ম পূরণে সহযোগিতা করছেন। শ্যামাপ্রসাদ বলেন, আমাদের লক্ষ্য হলো ওয়ার্ডে কোনো বৈধ ভোটারের নাম যেন ভোটার তালিকা থেকে বাদ না যায় সেই বিষয়টি সুনিশ্চিত করা। সেই লক্ষ্য নিয়েই আমরা সাধারণ মানুষকে সর্বতোভাবে এক্ষেত্রে সহযোগিতা করে চলেছি।