সারা রাজ্যজুড়েই চলছে ভারী বৃষ্টি


সারা রাজ্যজুড়েই চলছে ভারী বৃষ্টি

শুক্রবার ভোর থেকেই শুরু হয়েছে প্রবল বৃষ্টি। উত্তর থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই এই বৃষ্টি কমবেশি হচ্ছে বলে জানা গেছে। উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিতে গিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে —
১) উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আজ ও কাল। আগামী সপ্তাহে হালকা মাঝারি বৃষ্টির হলুদ সর্তকতা জারি থাকবে উত্তরবঙ্গে।

২) দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে। মেঘলা আকাশ বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশিরভাগ জেলাতে। কাল থেকে বৃষ্টি বাড়বে।

৩) উত্তরবঙ্গে আজ অতি ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে। ভারী বৃষ্টি হলুদ সতর্কতা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে।

৪) কাল শনিবার অতি ভারী বৃষ্টির সর্তকতা। জলপাইগুড়ি জেলায় অতি ভারী বৃষ্টি। ভারী বৃষ্টি সর্তকতা দার্জিলিং কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর জেলাতে।

৫) শনিবার থেকে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সর্তকতা থাকলেও ভারী বৃষ্টির সম্ভাবনা কমবে।

৬) দক্ষিণবঙ্গে কাল থেকে বৃষ্টি অনেকটা বাড়বে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই । শনিবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে। সোমবার পর্যন্ত ঝড় বৃষ্টির সর্তকতা দক্ষিণবঙ্গের জেলাতে।