তন্ত্রসাধনা ও পারিবারিক সমস্যা সমাধানের নামে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে পুরুলিয়ার বোরো থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় ভন্ড তান্ত্রিক সৌমেন গোস্বামীকে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে এক যুবতী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, পারিবারিক সমস্যা সমাধানের অছিলায় প্রথমে আপত্তিজনকভাবে স্পর্শ করে পরে জোরপূর্বক ধর্ষণ করে অভিযুক্ত।
অভিযোগ পেয়ে তদন্তে নামে বোরো থানার পুলিশ এবং বুধবার রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, ধৃত যুবক এলাকায় নিজেকে তান্ত্রিক বলে পরিচয় দিত।
বৃহস্পতিবার পুলিশি নিরাপত্তায় ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়। নির্যাতিতার ডাক্তারি পরীক্ষা ও গোপন জবানবন্দির জন্য তাকেও পুরুলিয়া জেলা সদরে আনা হয়।


