1
সম্প্রীতির বন্ধনকে দৃঢ় করার লক্ষ্যে রক্তদান শিবির ২৬ নম্বর ওয়ার্ডে
এলাকায় সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করা এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে রক্তের সংকট নিরসনে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ২৬ নম্বর ওয়ার্ডে আয়োজিত এই রক্তদান শিবিরের সূচনা পর্বে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কাঞ্চন কাজী, ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নাজমুন আরা বেগম সহ অন্যান্য কাউন্সিলরবৃন্দ। এদিন এই রক্তদান শিবিরের আয়োজনের প্রশংসা করেন বিধায়ক খোকন দাস। কাঞ্চন কাজী বলেন, আমরা প্রতিবছর এই উদ্যোগ এখানে নিয়ে থাকি। স্থানীয় মানুষজন ও তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীরা সকলেই রক্তদান করেন। কাউন্সিলর বলেন, ওয়ার্ডে মানুষকে পাশে নিয়ে পথ চলার লক্ষ্য নিয়েই এই রক্তদান শিবিরের আয়োজন। এদিন শতাধিক ব্যক্তি এই রক্তদান শিবিরে রক্তদান করেন
2
ই- বর্জ্যঃ পরিবেশ বান্ধব প্রক্রিয়াকরণের উদ্যোগ গ্রহণ
২০২৪ সাল শেষ হতে চলেছে। তাই প্রাক ইংরেজি নববর্ষের মরশুমে অনেকেই নতুন জিনিষ কেনাকাটা করেন। অনলাইন হোক বা স্থানীয় দোকানে বিভিন্ন প্রকার ছাড়ের সুযোগে মোবাইল , টিভি , ফ্রিজ সহ নিত্যপ্রয়োজনীয় বৈদ্যুতিন সরঞ্জাম কেনার চল বেড়েছে সম্প্রতি। প্রাক নববর্ষে অনেকেই ঘরের বর্জ্য পরিস্কারও করেন। পুরোনো যেগুলি বদলের সুযোগ আছে তা বিনিময় হয়। কিন্তু যে গুলির সে সুযোগ নেই তা আবর্জনার স্তুপে জমে থাকে। এই ই-বর্জ্য সংগ্রহে ও অসংগঠিত এবং অবৈজ্ঞানিকভাবে প্রক্রিয়াকরণ বন্ধে সম্প্রতি অভিযান চালায় একটি স্বেচ্ছাসেবী সংস্থা । সমাজমাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে প্রচার চালিয়ে মিলেছে প্রায় এক মেট্রিকটন ওজনের ই-বর্জ্য বলে সংস্থার তরফে দাবি করেন সন্দীপন সরকার। তিনি এও জানান, এই ই-বর্জ্যগুলি থেকে পুনর্ব্যবহারযোগ্য ধাতু ও প্লাস্টিক নিষ্কাষণের জন্য পরিবেশবান্ধব প্রক্রিয়াকরণ করা হচ্ছে। জাতীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ স্বীকৃত একটি বেসরকারি সংস্থাকে দিয়ে , শরৎ সেনেটারী কলেজ থেকেই মিলেছে প্রায় ৮ কুইন্ট্যাল বৈদ্যুতিন বর্জ্য। এই অভিযানে ই-বর্জ্য জমা করা রামানুজ কোনার বলেন, হেডফোন , মোবাইল চার্জারের মতো বহু জিনিষ আছে যা বিনিময় হয় না। সেগুলি এখানে জমা করেছি। আমাদের এই উদ্যোগ ধারাবাহিকভাবে চলছে


