শুরু হলো ২৬ তম বর্ধমান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

শুরু হলো ২৬ তম বর্ধমান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

২৬ ডিসেম্বর বর্ধমান টাউন হলে শুরু হল ২৬ তম বর্ষ বর্ধমান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এই উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন দুই চলচ্চিত্র পরিচালক সুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহ। পরিবেশিত হয় তাদের পরিচালিত চলচ্চিত্র “আপিস”। উদ্বোধনী পর্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার, মহকুমা শাসক তীর্থঙ্কর বিশ্বাস, চলচ্চিত্র সংগঠক প্রেমেন্দ্র মজুমদার প্রমুখ। এবারের এই চলচ্চিত্র উৎসবে শতবর্ষে স্মরণ করা হচ্ছে প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক তপন সিনহাকে। এদিন উদ্যোক্তাদের আহ্বানে সাড়া দিয়ে চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার জানান, আগামী বছর থেকে বর্ধমান টাউন হলে চলচ্চিত্র উৎসব করার জন্য আয়োজক বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের কাছ থেকে কোনো অর্থ নেওয়া হবে না। তাঁর এই ঘোষণা বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের প্রত্যেক সদস্যকে অনুপ্রাণিত করেছে বলে উল্লেখ করেন সভাপতি ডক্টর ষোড়শী মোহন দাঁ ও সম্পাদক বাপ্পাদিত্য দাঁ। চলচ্চিত্র চর্চা কেন্দ্রের পক্ষে