1
শহরে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ
১৯ মার্চ বিকেলে বর্ধমান শহরে কেন্দ্রীয় বাহিনী রুটমার্চ করলো। পূর্ব বর্ধমান জেলার অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জীর উপস্থিতিতে এদিন শহরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রুটমার্চ করেন। রুটমার্চ চলাকালীন তারা এলাকায় সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলেন। সকলে যাতে নির্ভয়ে ভোট দিতে পারেন তারজন্য তাদের আশ্বস্ত করেন। এ ব্যাপারে কোনো সমস্যা আছে কিনা সে কথাও জিজ্ঞাসা করা হয়। এদিন শহরের কার্জন গেট থেকে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ শুরু হয়। স্টেশন সংলগ্ন এলাকা পর্যন্ত তারা যান।
2
বর্ধমান দক্ষিণে এবার বিজেপি প্রার্থী মৌমিতা বিশ্বাস মিশ্র
বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রে এবার বিজেপি প্রার্থী মৌমিতা বিশ্বাস মিশ্র। প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর প্রথম সাংবাদিক সম্মেলনে তিনি খোকন দাসের মন্তব্যের পাল্টা চ্যালেঞ্জ করে বললেন, হেভিওয়েট মানে পদ্মফুল হেভিওয়েট। ওয়েট মানে ওজন ওনার ওজন কতোটা সেটা বোঝাতে চেয়েছেন। এর আগে সাংবাদিক সম্মেলন করে খোকন দাস বলেছিলেন, এবারে ২৫ থেকে ৩০ হাজার ভোটে তিনি জিতবেন। সেই বক্তব্য প্রসঙ্গে মৌমিতা বলেন, কত ভোটে চুরি করে উনি জয়ী হয়েছিলেন সেটা জানেন। তাই ফিগারটা উনি ঠিকই বলেছেন। এবার ২৫ থেকে ৩০ হাজার ভোটে উনি হারবেন।এদিন বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হতেই উচ্ছ্বাসে ফেটে পড়লেন বিজেপি কর্মী সমর্থকরা। বিজেপি প্রার্থী জানিয়েছেন, ভয়-ভীতি মুক্ত পরিবেশ গঠন করাই তার অন্যতম লক্ষ্য। পাশাপাশি পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি জানিয়েছেন, তারা এক ইঞ্চি জমি ছাড়বেন না। যে ভাষাতে তৃণমূল কথা বলবে সেই ভাষাতেই তারা উত্তর দেবেন। বিজেপি প্রার্থীর এই কথা শুনে বোঝা গেল বর্ধমান দক্ষিণ কেন্দ্রে এবারে জমজমাট লড়াই হতে চলেছে।


