রায়নায় জোরদার প্রচার বিজেপি প্রার্থী সুভাষ পাত্রের


রায়নায় জোরদার প্রচার বিজেপি প্রার্থী সুভাষ পাত্রের

জেলার রায়না বিধানসভা এলাকায় জোরকদমে প্রচার চালাচ্ছেন বিজেপি প্রার্থী সুভাষ পাত্র। রায়না ২ ব্লকের কাইতি অঞ্চলে তাকে কখনো পায়ে হেঁটে, আবার কখনো টোটোয় চড়ে সাধারণ মানুষের কাছে পৌঁছতে দেখা যায়।
প্রচারের সময় সুভাষ পাত্র রাজ্য সরকারের তীব্র সমালোচনা করে বলেন, “পশ্চিমবঙ্গে এখন ভাতার সরকার চলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাতার নাম করে মানুষের হাতে থালা ধরিয়ে দিয়েছেন।” তিনি আরও দাবি করেন, বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে শিল্প গড়ে উঠবে, নতুন কল-কারখানা হবে, কর্মসংস্থানের সুযোগ বাড়বে। পাশাপাশি উন্নত রাস্তাঘাট ও পানীয় জলের সুব্যবস্থার প্রতিশ্রুতিও দেন সুভাষ পাত্র।