মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে পলিটিক্যাল রিয়্যাকশন সুকান্তর
মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে প্রতিক্রিয়া দিতে গিয়ে বিজেপি নেতা সুকান্ত মজুমদার বলেন, “দিদির সঙ্গে কেউ নেই, তাই সবাই তাঁকে ছেড়ে চলে যাচ্ছেন। ভবিষ্যতে দিদি ও অভিষেক ছাড়া আর কেউ থাকবেন না।”
গুন্ডা দমন আইন প্রসঙ্গে তিনি বলেন, এই আইন এলে দুষ্কৃতীদের আগাম সতর্কবার্তা যাবে, দুর্নীতি কমবে এবং পুলিশের হাতে আগে থেকে গ্রেপ্তারের ক্ষমতা থাকলে দাঙ্গা ও গন্ডগোল রোখা সম্ভব হবে।
শিল্পনীতি নিয়ে তিনি জানান, পশ্চিমবঙ্গের ল্যান্ড পলিসি এখনও ঘোষণা না হলেও শিল্পমন্ত্রী ও মুখ্যমন্ত্রী শিল্প আনার জন্য কাজ করছেন এবং দ্রুত শিল্পের পথ তৈরি হবে।
বারুইপুরের ঘটনা নিয়ে সুকান্ত বলেন, নির্যাতিতার ঘটনা ও ইন্দ্রজিতের মৃত্যু—দুটিই দুঃখজনক। মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন, গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মূল অভিযুক্তদের মধ্যে ছিলেন না। তাঁর পরিবারকে চাকরি ও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি অপপ্রচারকারীদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।


