ভোটার তালিকা সংশোধনের বিষয়টি সরেজমিনে দেখতে বুথে বুথে মন্ত্রী

 

ভোটার তালিকা সংশোধনের বিষয়টি সরেজমিনে দেখতে বুথে বুথে মন্ত্রী

সারা রাজ্যজুড়ে ভোটার তালিকায় নাম সংযোজন , বিয়োজন ও সংশোধনের কাজ চলছে। আর তার পরিপ্রেক্ষিতে
তৃণমূল কংগ্রেসের দলীয় নির্দেশ অনুযায়ী শনি এবং রবিবার পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রতিটা বুথে কাজ কেমন হচ্ছে তা দেখার উদ্যোগ নেওয়া হয়। পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের নসরতপুর অঞ্চলে হাটশিমলা প্রাথমিক বিদ্যালয় এবং জালুইডাঙা প্রাথমিক বিদ্যালয়ে মোট ৬ টি বুথে উপস্থিত হলেন স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী স্বপন দেবনাথ। ওই এলাকার ভোটারদের সঙ্গে তিনি কথাও বলেন।
এ প্রসঙ্গে স্বপন দেবনাথ বলেন, দলীয় নির্দেশ মেনে শনি এবং রবিবার ভোটার তালিকা সংশোধনের বিষয়টি সরেজমিনে দেখার জন্য স্পেশাল ড্রাইভ দেওয়া হয়। মূলত দলের দায়িত্বপ্রাপ্ত বুথ লেভেল এজেন্টরা এবং বুথ কর্মীরা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছেন কিনা সেই বিষয়টি খতিয়ে দেখা হয়। ভোটারদের বাড়ি বাড়ি পৌঁছে তাদের সচেতন করা এবং ভোটার তালিকায় নতুন ভোটারদের নাম তোলা, সংশোধন এবং বিয়োজনের জন্য ভোটারদের বুথ পর্যন্ত আসার বিষয়টি সুনিশ্চিত করার উপর জোর দেওয়া হয়। এই কাজ কতটা এগিয়েছে তা দেখার জন্যই দলের নেতৃত্বদের বুথে বুথে ঘোরার উদ্যোগ গ্রহণ করা হয়। সেই কাজটাই এই দুদিন এখানে করা হয়েছে বলে জানান স্বপনবাবু