বিশ্ব কবিতা দিবস উপলক্ষ্যে বঙ্গীয় সাহিত্য পরিষদের অনুষ্ঠান
বঙ্গীয় সাহিত্য পরিষদের বর্ধমান শাখা বর্ধমান সাহিত্য পরিষদ আয়োজিত বিশ্ব কবিতা দিবস উপলক্ষ্যে এক মনোগ্রাহী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২২ মার্চ সংস্থার নিজস্ব ভবনে আয়োজিত অনুষ্ঠানে শহরের বহু কবি, সাহিত্যিক, সংগীত শিল্পীদের উপস্থিতি এক মিলন মেলার রুপ নেয়। অনুষ্ঠানের শুরুতে সম্পাদক কাশীনাথ গাঙ্গুলী কবিতা দিবসের তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। আলোচনা ও কবিতা পাঠে অংশ নেন সাহিত্যিক সঞ্জীব চক্রবর্তী, সাহিত্য গবেষক বিদ্যাভূষণ ভট্টাচাৰ্য, অধ্যাপক সুজিত চট্টোপাধ্যায়, ডঃ বনবিহারী মন্ডল, কল্লোল চৌধুরী,
সুজিত চক্রবর্তী প্রমুখ। সংগীতে অংশগ্রহণ করেন স্থানীয় শিল্পীরা। অনুষ্ঠানে সভাপতি ছিলেন বিদ্যাভূষণ ভট্টাচাৰ্য। এদিন পবিত্র ঈদের শুভেচ্ছা বিনিময় করা হয়। সব মিলিয়ে কবিতা দিবসের অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।


