বিধায়ক সহায়তা কেন্দ্রে এসআইআর নিয়ে সহায়তা প্রদানের উদ্যোগ
বর্ধমান শহরে কার্জেন গেট এলাকায় অবস্থিত বিধায়ক সহায়তা কেন্দ্র থেকে এসআইআর বিষয়ে সাধারণ মানুষকে সহযোগিতা করার জন্য বিশেষ সহায়তা কেন্দ্র খোলা হয়েছে। এ প্রসঙ্গে বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তন্ময় সিংহ রায় বলেন, রাজ্য নির্বাচন দপ্তরের পক্ষ থেকে বিএলওরা বিভিন্ন ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে এসআইআর-এর ফর্ম পৌঁছে দিচ্ছেন। কিন্তু এই ফর্ম ফিলাপ করার ক্ষেত্রে সাধারণ মানুষের অনেক সময় সমস্যা হচ্ছে। তাই সেই সমস্ত সমস্যার সমাধানে আমরা এই বিধায়ক সহায়তা কেন্দ্র থেকে সহযোগিতা করার উদ্যোগ নিয়েছি। এছাড়া শহরের ৩৫ টি ওয়ার্ডেই ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সহায়তা কেন্দ্র চালু রয়েছে। সেখানে যখন কোনো সমস্যার সমাধানে জটিলতা দেখা দিচ্ছে, তখন কার্জেন গেটে মূল সহায়তা কেন্দ্রে ভোটাররা উপস্থিত হলে তাদের সবরকম সহযোগিতা করা হচ্ছে। তন্ময় বলেন, এখানে মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার নিয়ে তৃণমূলের কর্মীরা প্রস্তুত আছেন। আমি নিজেও এখানে উপস্থিত থাকছি। সকলের আন্তরিক প্রচেষ্টায় সাধারণ মানুষকে যতটা সম্ভব আমরা সহযোগিতা করার চেষ্টা করে চলেছি। এ ব্যাপারে বিধায়ক খোকন দাসও আন্তরিকভাবেই তার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।


