বিজেপি কর্মীদের আচরণের সমালোচনা শুভঙ্করের

বিজেপি কর্মীদের আচরণের সমালোচনা শুভঙ্করের

রাজ্যের শাসক দল বিজেপির কর্মীরা কলকাতায় প্রদেশ কংগ্রেস ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছেন। তাদের এই কর্মসূচীর সমালোচনা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। তিনি বলেন, এদিন প্রদেশ কংগ্রেস ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করতে এসে বিজেপির কর্মীরা কংগ্রেসের ব্যানার, ফেস্টুন, পতাকা ইত্যাদি ছিঁড়ে দেয়। তিনি অভিযোগ করেন, বিজেপির পক্ষ থেকে প্রদেশ কংগ্রেস ভবনে আগুন লাগিয়ে দেওয়া হবে বলেছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে দিল্লিতে রাহুল গান্ধীকে প্রশাসনের পক্ষ থেকে হেনস্থা করার প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করা হয়। তারই ফলস্বরূপ বিজেপির পক্ষ থেকে এই ধরনের অগণতান্ত্রিক কর্মসূচী নেওয়া হয়। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। গণতান্ত্রিক আন্দোলনের উপরে যেকোনো রকম আঘাতের আমরা বিরোধিতা করছি।