বাল্যবিবাহ প্রতিরোধে কালনা মহকুমায় কর্মশালা | ওয়ার্ডে মহিলাদের বস্ত্র প্রদান কাউন্সিলারের | বর্ধমানের অনুষ্ঠিত হলো নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের পশ্চিমবঙ্গ রাজ্য সমিতির সভা | সর্বমঙ্গলা মন্দিরে বিশেষ উদ্যোগ


1
বাল্যবিবাহ প্রতিরোধে কালনা মহকুমায় কর্মশালা

পূর্ব বর্ধমান জেলা প্রশাসন এবং কানলা মহকুমা প্রশাসনের উদ্যোগে বাল্যবিবাহ, কিশোরী গর্ভাবস্থা, আইনগত অভিভাবকত্ব ও নেশা মুক্তি ভারত অভিযানকে কেন্দ্র করে এক কর্মশালা অনুষ্ঠিত হলো। জেলার পূর্বস্থলী ১ ব্লকের নজরুল মঞ্চে এই কর্মশালার অনুষ্ঠানিক সূচনা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, জেলাশাসক আয়েশা রাণী এ, বিধায়ক তপন চট্টোপাধ্যায়, কালনা পৌরসভার চেয়ারম্যান আনন্দ দত্ত সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। এদিনের অনুষ্ঠানে স্বপন দেবনাথ বলেন, বাল্যবিবাহ আমাদের সমাজে একটা সময় রীতি হয়ে গিয়েছিল। বর্তমানে এই বাল্যবিবাহের হার অনেকটাই কমানো সম্ভব হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেয়েদের এই বাল্যবিবাহ প্রতিরোধে তাদের জন্য রূপশ্রী প্রকল্পকে কার্যকর করেছেন। ১৮ বছরের বেশি বয়স হলে মেয়েরা এককালীন একটি অর্থ এরজন্য পান। এছাড়াও কন্যাশ্রী, সবুজসাথী ইত্যাদি প্রকল্পের মাধ্যমে মেয়েদের বিদ্যালয় মুখী করার যে প্রক্রিয়া তা জারি রয়েছে। তবুও কিছু জায়গায় এখনও বাল্যবিবাহ দেওয়ার একটা প্রবণতা লক্ষ্য করা যায়। এরজন্য আমরা অভিভাবকদের সচেতন করে তুলছি। কিশোরী বয়সে গর্ভাবস্থার ক্ষতিকর দিকগুলির কথা তুলে ধরা হচ্ছে। একইসঙ্গে আইনগত অভিভাবকত্ব ও নেশা মুক্তির বিষয়েও সামাজিক সচেতনতা বৃদ্ধির প্রক্রিয়া নেওয়া হয়েছে। আর তারজন্যই এই কর্মশালার আয়োজন। তিনি বলেন, আমরা আশাবাদী এর পরবর্তী পর্যায়ে আমরা সামাজিক ক্ষেত্রে আরও বেশি সংখ্যক মানুষের কাছে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভাবস্থার ক্ষতিকর দিকগুলির কথা তুলে ধরতে পারবো। (পজ্)

2
ওয়ার্ডে মহিলাদের বস্ত্র প্রদান কাউন্সিলারের

বর্ধমান শহরের ২১ নম্বর ওয়ার্ডে প্রায় সাড়ে তিনশো মেয়েকে চুড়িদার উপহার দিলেন এই ওয়ার্ডের কাউন্সিলর শ্যামাপ্রসাদ বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুজোর প্রাক্কালে বেশিরভাগ সমাজের পিছিয়ে পড়া পরিবারের মেয়েদের হাতে এই বস্ত্র সামগ্রী তুলে দেন তিনি। শ্যামাপ্রসাদ জানান, ১৮ থেকে ২৫ বছর বয়সী এমন মেয়েদের হাতে এই বস্ত্র তুলে দেওয়া হয়েছে। ২১নম্বর ওয়ার্ডের বাসিন্দা এই মহিলারা অনেকেই লেখাপড়া করছেন কিংবা লেখাপড়ার গণ্ডি অতিক্রম করেছেন। তবে পরিবারে ও সামাজিক ক্ষেত্রে তাদের যথেষ্ট অবদান রয়েছে। তারা সুস্থ স্বাভাবিক জীবনযাত্রায় অভ্যস্ত। তাই পুজোর সময় যাতে এই মহিলাদের মুখেও একটু হাসি ফোটে তার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়।

3
বর্ধমানের অনুষ্ঠিত হলো নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের পশ্চিমবঙ্গ রাজ্য সমিতির সভা

অনুষ্ঠিত হলো নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের পশ্চিমবঙ্গ রাজ্যে সমিতির বর্ধিত সভা। এই সভা অনুষ্ঠিত হয় বর্ধমান উদয়চাঁদ গ্রন্থাগারে। সমবেত শাখা সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। আগত অতিথিদের সম্বর্ধনা দেওয়া হয়। স্বাগত ভাষণ দেন বর্ধমান শাখার সভাপতি কাশীনাথ গাঙ্গুলী। সভাপতিত্ব করেন ডক্টর রামপ্রসাদ বিশ্বাস। রাজ্যে সচিব প্রণবেশ কুমার দাস সভা পরিচালনা করেন। এবারের রাজ্যে সম্মেলন রায়গঞ্জে অনুষ্ঠিত হবে। এই বিষয় নিয়ে সভায় আলোচনা হয়। প্রতিনিধি ফী নিয়েও আলোচনা হয়। আগামী ১০, ১১অক্টোবর সম্মেলনের পাশাপাশি বই প্রকাশও হবে। সভাতে আসা বিভিন্ন শাখার সদস্যরা বক্তব্য পেশ করেন। সুন্দরভাবে অনুষ্ঠান সম্পন্ন হয়।
সভাতে কেন্দ্রীয় সচিব অনিল ধর, রাজ্য সহ সভাপতি কিশোর ভট্টাচাৰ্য, দীননাথ চক্রবর্তী, চন্ডিচরণ দাস, পবিত্র মুখোপাধ্যায়, সুখেন্দ্র নাথ চট্টোপাধ্যায়, প্রসাশনিক সচিব দুলাল চৌধুরী, বর্ধমান শাখার সম্পাদক অর্জুন ধারা, প্রশাসনিক সচিব নিতাই মুখার্জী, সহ শক্তিরাম ব্যানার্জী, বিজন বিহারি ঘোষ, স্বাতী ব্যানার্জী, রিতা সাউ, শুক্লা মজুমদার, মিতা মন্ডল, রীণা কুন্ডু, তাপস ভূষণ সেনগুপ্ত উপস্থিত থেকে অনুষ্ঠান পরিচালনাতে সাহায্য করেন। কাশীনাথ গাঙ্গুলী বলেন, খুব সুন্দর পরিবেশে এই সভা অনুষ্ঠিত হয়। বিভিন্ন জনা তাদের মতামত প্রকাশ করেন। (পজ্)

4
সর্বমঙ্গলা মন্দিরে বিশেষ উদ্যোগ

প্রতি বছরের মত এ বছরও বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী মা সর্বমঙ্গলা মন্দিরে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ প্রসঙ্গে শ্রী শ্রী সর্বমঙ্গলা ট্রাস্ট বোর্ডের পক্ষে সভাপতি তথা বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার জানিয়েছেন,