বারুইপুরের ঘটনায় গণপিটুনিতে মৃতের দাদাকে চাকরি দিল সরকার
বারুইপুরে এক নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় গণপিটুনিতে মৃত্যু হয়েছিল ইন্দ্রজিৎ মন্ডলের। এবার তাঁর দাদাকে চাকরি দিল সরকার।
মৃতের দাদা জানান, মুখ্যমন্ত্রী তাঁর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। একই সঙ্গে বাবা-মায়ের দেখাশোনা করার কথা বলেছেন এবং তাঁদের যেন কোনো কষ্ট না হয়, সে বিষয়েও আশ্বাস দিয়েছেন।
তিনি আরও বলেন, সরকার তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছে এবং সরকারের এই ভূমিকায় তাঁরা আশ্বস্ত হয়েছেন।


