1
বাজেট নিয়ে সাংবাদিক বৈঠক সুকান্তর
কেন্দ্রীয় বাজেট নিয়ে বর্ধমান সাংগঠনিক জেলা বিজেপি কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন কেন্দ্রের মন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি বলেন, ভারতবর্ষের বুকে এই প্রথম একজন মহিলা অর্থমন্ত্রী পরপর বেশ কয়েক বছর ধরে বাজেট পেশ করলেন। কেন্দ্রীয় বাজেট তৈরী করা হয়েছে ভবিষ্যতে স্বনির্ভর ভারত গড়ে তোলার লক্ষ্য নিয়ে। তিনি বলেন, এর আগে যে সরকার ছিল তারা কেন্দ্রীয় বাজেট পেশ করতো, বেশ কিছু চমকপ্রদ ঘোষণা থাকতো তাতে। যাতে মানুষ এক্সাইটেড হয়। নির্বাচনকে কেন্দ্র করে সেই সমস্ত বাজেটগুলো পেশ করা হতো। কিন্তু বর্তমানে কেন্দ্রীয় সরকার সেই ধরনের বাজেট পেশ না করে বরং জনহিতকর বাজেট তৈরীতে গুরুত্ব দিয়েছে। এই বাজেটে ভারতবর্ষকে স্বাবলম্বী করে তোলার দিকে জোর দেওয়া হয়েছে। সেই মতো বিভিন্ন খাতে অর্থ বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। এই সাংবাদিক বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বর্ধমান সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি অভিজিৎ তা সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।
2
পশ্চিমবঙ্গে দুর্নীতি, শোষণ, তোলাবাজি, আর লুঠের রাজত্ব চলছেঃ লকেট
পশ্চিমবঙ্গ জুড়ে ২০১১ সালের পর থেকে দুর্নীতি, শোষণ, তোলাবাজি আর লুঠের রাজনীতি চালাচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেস বলে অভিযোগ করলেন ভারতীয় জনতা পার্টির প্রাক্তন সাংসদ তথা কেন্দ্রীয় নেতৃত্ব লকেট চট্টোপাধ্যায়। উল্লেখ্য, বর্ধমান সাংগঠনিক জেলা বিজেপি কার্যালয়ে উপস্থিত হয়ে এক সাংবাদিক সভায় বর্ধমান উত্তর ও মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রের বিধায়কদের কাজের খতিয়ান নিয়ে প্রশ্ন তুলে চার্জশিট প্রদান করেন লকেট। তিনি বলেন, ২০২১ সালে তৃতীয়বারের জন্য রাজ্যের তৃণমূল কংগ্রেসের সরকার গঠনের পরও দুর্নীতি বন্ধ হয়নি। সারা রাজ্যজুড়ে শিক্ষা, স্বাস্থ্য সহ বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি, স্বজনপোষণ ক্রমশ বেড়ে চলেছে। এই পরিস্থিতিতে ভারতীয় জনতা পার্টি শাসক দলের কাজ নিয়ে প্রশ্ন তুলেছে। বিভিন্ন বিধানসভা কেন্দ্রে বিধায়করা চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছেন। নূন্যতম উন্নয়নটুকু তারা করেননি। এসআইআর প্রসঙ্গে লকেট চট্টোপাধ্যায় বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে বলেছিলেন এখানে এসআইআর করতে দেব না। পরে তিনি এই আইন মানতে বাধ্যহন। কিন্তু সাধারণ মানুষের কাছে নিজেকে তাদের ত্রাতা হিসেবে তুলে ধরার জন্য মুখ্যমন্ত্রী নাটক করতে দিল্লী ছুটে ছিলেন। এমনকি তিনি সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছেন। সাধারণ মানুষকে এই নাটকের মধ্যে দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন, আমি তোমাদের পাশে রয়েছি। কিন্তু এসব করেও তার লাভ কিছু হয়নি। এসআইআর যথা নির্দিষ্ট দিনক্ষণ মেনেই এই রাজ্যে হয়েছে।


