বর্ধমানে বিজেপির হয়ে প্রচারে স্মৃতি ইরানি
বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির প্রার্থী মৌমিতা বিশ্বাস মিশ্রর সমর্থনে ভোট প্রচারে আসেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। এদিন তিনি রোড শোতে অংশ না নিলেও, উপস্থিত দলীয় সমর্থকদের পাশে থেকে নির্বাচনে জয়ী হওয়ার আহ্বান জানান। পরবর্তী পর্যায়ে রোড শোতে অংশ নেন মৌমিতা। তার সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য কমিটির অন্যতম সদস্য সন্দীপ নন্দী ও বর্ধমান সংগঠনিক জেলা বিজেপির সভাপতি অভিজিৎ তা। মিছিলটি মৌসুমী ক্লাবের কাছ থেকে শুরু হয়ে বাদামতলা কালনা রোড পুরোটাই পরিক্রমা করে। মিছিল থেকে রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা মানুষদের হাতজোড় করে নমস্কার করেন মৌমিতা। তিনি তাদের উদ্দেশ্যে হাত নেড়ে তাকে ভোট দেওয়ার আহ্বান জানান।


