বর্ধমান উত্তরে বিজেপি প্রার্থী প্রচারে বেরিয়ে এলাকার মহিলাদের মুখে শুনলেন অভয়ার মাকে দেখে বিজেপিকে ভোট দেওয়ার কথা


বর্ধমান উত্তরে বিজেপি প্রার্থী প্রচারে বেরিয়ে এলাকার মহিলাদের মুখে শুনলেন অভয়ার মাকে দেখে বিজেপিকে ভোট দেওয়ার কথা

আরজিকরের ঘটনায় মৃত অভয়ার মাকে দেখে আমরা বিজেপিকে ভোট দেব। ‌ ১লা বৈশাখ বর্ধমান উত্তরের বিজেপি প্রার্থী সঞ্জয় দাসকে প্রচারে বেরিয়ে এমন কথাই শুনতে হলো এলাকার মহিলাদের কাছ থেকে। এলাকার মহিলারা আরও জানান, অভয়ার মায়ের মতো আরও যাদের ক্ষতি হয়েছে তাদের বিচার, বেকার ছেলেদের চাকরি,আর যারা গরীব তাদের দিকে তাকানো এই সমস্ত দিক ভেবেই তারা বিজেপিকে ভোট দেবেন।
বর্ধমান উত্তর বিধানসভার অন্তর্গত তালিত এলাকায় প্রচারে বেরিয়েছিলেন বিজেপি প্রার্থী সঞ্জয় দাস। যখনই এলাকায় ঢুকছেন সাধারণ গ্রামবাসীরা ফুল দিয়ে থাকে অভ্যর্থনা জানিয়েছেন। কেউবা মিষ্টি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন মিষ্টিমুখ করানোর জন্য। আবেগ আর ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন সঞ্জয় দাসকে। যেন ঘরের ছেলে।প্রচারে ব্যাপক সাড়া পাচ্ছেন বিভিন্ন এলাকায় এমনটাই জানালেন সঞ্জয় দাস। তিনি উল্লেখ করেন, তৃণমূল প্রার্থী নিশীথ কুমার মালিকের চাকরি দুর্নীতির সঙ্গে নাম জড়িয়ে ছিল। মানুষ তাকে আর চাইছে না। তই এই কেন্দ্র থেকে বিপুল ভোটে তিনি জিতবেন। এবার এখানে পরিবর্তন হবেই।