বর্তমান প্রজন্মের ছাত্রছাত্রীদের গীতাপাঠে আগ্রহী করে তোলার কথা বললেন বিধায়ক

বর্তমান প্রজন্মের ছাত্রছাত্রীদের গীতাপাঠে আগ্রহী করে তোলার কথা বললেন বিধায়ক

বর্ধমানের বাজেপ্রতাপপুর সেবা ও উৎসব কমিটির উদ্যোগে গীতাপাঠ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক মৌমিতা বিশ্বাস মিশ্র। তিনি বলেন, আমি রাজ্য সরকারের কাছে অনুরোধ করবো, যাতে আগামী দিনে প্রতিটি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের গীতাপাঠের বিষয়টি বাধ্যতামূলক করা হয়। কারণ বর্তমান সময়ে একটা সামাজিক অবক্ষয় চলছে। এই অবক্ষয়ের হাত থেকে আগামী প্রজন্মের ছেলেমেয়েদের রক্ষা করতে গেলে তাদের গীতাপাঠ অত্যন্ত জরুরি। এ প্রসঙ্গে উদাহরণস্বরূপ তিনি বলেন, ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম সবসময় তাঁর কাছে গীতা রাখতেন, গীতা পাঠ করতেন এবং তিনি তার জীবনের কার্যাবলী গীতা থেকে শিক্ষা নিয়েই পরিচালিত করতেন। যা আমাদের প্রত্যেকের কাছে অত্যন্ত শিক্ষণীয় বিষয়। মৌমিতা বলেন, আজ এখানে যে গীতাপাঠ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তা অত্যন্ত প্রাসঙ্গিক। এই প্রাসঙ্গিক কাজটিকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। সমাজকে আরও পরিশুদ্ধ করতে, আরো পরিমার্জিত করতে গীতাকে আত্মস্থ করা অত্যন্ত জরুরি। সেই কাজটা আমাদের প্রত্যেককেই করতে হবে। এখানে যারা মহারাজ রয়েছেন, আমরা তাঁদের কাছ থেকেও শিক্ষা নেব। আমরা যেটা গ্রহণ করবো সেটা অন্যের মধ্যে সঞ্চারিত করার চেষ্টা করবো। সেই লক্ষ্য নিয়েই আমাদের নিজেদের জীবনকে পরিচালিত করতে হবে।