বড়শুলের শম্ভুপুর ফেরিঘাটে বেনিয়মের অভিযোগ, হুঁশিয়ারি বিধায়কের
জেলার বড়শুল থেকে জামালপুরের বেরুগ্রামের অন্যতম যোগাযোগের মাধ্যম শম্ভুপুর ফেরিঘাট। এখানে রয়েছে একটি কাঠের সেতু। যেখান দিয়ে চার চাকা থেকে শুরু করে বাইক, সাইকেল ও মানুষ সবই পারাপার করে। তারজন্য টাকা দিতে হয়।এলাকাবাসীর অভিযোগ,
যে টাকা দিতে হয় তার পরিমাণ অনেকটাই বেশি। ঘটনাস্থলে ছুটে আসেন জামালপুর বিধানসভার বিধায়ক অরুণ হালদার। ঘাটের দায়িত্বে থাকা ব্যক্তিদের কড়া হুঁশিয়ারি দিয়ে বিধায়ক বলেন, আগামীকালের মধ্যেই সরকারি যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী প্রত্যেকটি গাড়ির কাছ থেকে টাকা নিতে হবে। তার পাশাপাশি পাশে একটি সরকারি নির্দেশিকা মতো নোটিশ টাঙাতে হবে। তা নাহলে প্রত্যেকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


