পৌর উৎসব নিয়ে প্রস্তুতি সভা


1
পৌর উৎসব নিয়ে প্রস্তুতি সভা

২৬ নভেম্বর বর্ধমান লায়ন্স ক্লাব ভবনে বর্ধমান পৌর উৎসব নিয়ে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এই প্রস্তুতি সভায় উপস্থিত থেকে বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার বলেন, বর্ধমান পৌর উৎসব এবার শুরু হবে ২০ ডিসেম্বর, চলবে ২৮ ডিসেম্বর পর্যন্ত। এই পৌর উৎসবের ট্যাগলাইন থাকছে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবিস্মরণীয় বন্দেমাতরম। যা দেশের জাতীয় স্তোত্র বলে বিবেচিত হয়ে থাকে। এ বছর বন্দেমাতরমের ১৫০ বছর পূর্তি। তাই পৌর উৎসবে এটি ট্যাগলাইন করা হয়েছে। এবারের পৌর উৎসবের বাজেট পঁয়ষট্টি লক্ষ টাকা বলে উল্লেখ করেন পরেশ চন্দ্র সরকার। পৌর উৎসব নিয়ে একটি কমিটিও গঠন করা হয়। উপস্থিত ছিলেন পৌরসভার সচিব জয়রঞ্জন সেন, পৌরসভার এক্সিকিউটিভ অফিসার সৌরভ বসু সহ বিভিন্ন কাউন্সিলরবৃন্দ।