1
নেপালে বন্যা ও ভূমিধসে আটক বর্ধমানের যুবক
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে আটকে পড়লো বর্ধমান শহরের লাকুডি বটতলা এলাকার যুবক ৪০ বছরের অশোক পাল। কর্মসূত্রে তিনি নেপালে গিয়েছিলেন। তার ২ বছরের একটি পুত্র সন্তান সহ তার বৃদ্ধা বাবা-মাকে নিয়ে থাকতেন তিনি। তার বাড়ি বাঁকুড়া জেলার মধুনিয়ায়। তিনি কর্মসূত্রে বর্ধমানের লাকুড্ডি বটতলায় বোনের বাড়িতেই থাকতেন। চিন্তিত রয়েছেন তার বোন কবিতা দে ও তার শ্বশুরবাড়ির লোকজন।
2
রাখি বন্ধন উৎসবে মন্ত্রী অগ্নিমিত্রা পাল, ফুটপাথবাসী শিশুদের হাতে পড়াশোনার সামগ্রী
পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের ১০০ দিন পূর্তির সময় রাখি পূর্ণিমা উপলক্ষে বঙ্গ বিজেপির উদ্যোগে রাসবিহারী বিধানসভার গড়িয়াহাট মোড়ে রাখি বন্ধন উৎসব পালিত হয়। বিজেপির মহিলা মোর্চার আয়োজনে উপস্থিত ছিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল ও অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। মহিলা মোর্চার সদস্যরা স্বপন দাশগুপ্তকে রাখি পরান। অগ্নিমিত্রা পাল পথচারী, গাড়িচালক ও ফুটপাথবাসীদের রাখি পরানোর পাশাপাশি ফুটপাথের শিশুদেরও রাখি পরিয়ে তাদের হাতে বর্ণপরিচয় ও পড়াশোনার সামগ্রী তুলে দেন। সম্প্রতি ফুটপাথে এক মহিলাকে দুধ গরম করতে বাধা দেওয়ার বিতর্কের পর এই কর্মসূচি ঘিরে ফের রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, বিতর্কের আবহে এই উদ্যোগে কিছুটা স্বস্তি ফেরানোর চেষ্টা করা হয়েছে।
3
ব্লাড ব্যাংক স্থানান্তরে ভোগান্তি, পুরুলিয়ায় এমএসভিপির দ্বারস্থ থ্যালাসেমিয়া শিশুদের পরিবার
পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতাল থেকে ব্লাড ব্যাংক হাতোয়ারা ক্যাম্পাসে স্থানান্তরের সিদ্ধান্তে সাধারণ রোগীদের পাশাপাশি সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু ও তাঁদের পরিবার। রক্ত সংগ্রহে এক ক্যাম্পাস থেকে অন্য ক্যাম্পাসে ছুটতে হচ্ছে বলে অভিযোগ। সমস্যা সমাধানে হাসপাতালের এমএসভিপি ড. সুকমল বিষয়ীর কাছে লিখিত স্মারকলিপি দেন শিশুদের পরিবার ও স্বেচ্ছাসেবীরা।
তাঁদের তিন দাবি—সদর হাসপাতালে ব্লাড ব্যাংক বা ব্লাড স্টোরেজ সেন্টার চালু রাখা, তা সম্ভব না হলে সমস্ত পরিকাঠামোসহ থ্যালাসেমিয়া ইউনিট হাতোয়ারা ক্যাম্পাসে স্থানান্তর করে এক ছাদের তলায় রক্ত সঞ্চালনের ব্যবস্থা এবং দূরবর্তী রোগীদের জন্য পরিষেবা ও রক্ত সঞ্চালনের সময়সীমা বাড়ানো। পাশাপাশি দুই ক্যাম্পাসের মধ্যে সাশ্রয়ী ভাড়ায় নির্দিষ্ট রুটে বিশেষ টোটো পরিষেবার দাবিও জানানো হয়। হাসপাতাল কর্তৃপক্ষ সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস দিয়েছে।
4
পুরুলিয়া রবীন্দ্র ভবনে মহাসমারোহে রাখি বন্ধন উৎসব
পুরুলিয়া জেলা প্রশাসনের ব্যবস্থাপনায়, যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে এবং তথ্য ও সংস্কৃতি দফতরের সহযোগিতায় রবীন্দ্র ভবনে মহাসমারোহে রাখি বন্ধন উৎসব পালিত হয়। শুরুতে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। পরে অতিথিদের প্রদীপ প্রজ্জ্বলন ও রাখি পরিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক সুধীর কণ্ঠম, অতিরিক্ত পুলিশ সুপার-সহ বিশিষ্ট ব্যক্তিত্ব ও জেলা প্রশাসনের আধিকারিকরা। সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ, ভালোবাসা ও রাষ্ট্রবাদের বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।
5
নেপালের হড়পা বানে নিখোঁজ বর্ধমানের যুবক, উদ্বেগে পরিবার
পূর্ব বর্ধমানের শিমডালের বাসিন্দা ৪০ বছরের সন্দীপ কুমার গড়াই নেপালের ভয়াবহ হড়পা বানের পর থেকে নিখোঁজ। ২০১৯ সাল থেকে কাজের সূত্রে নেপালে থাকা সন্দীপ একটি জলবিদ্যুৎ প্রকল্পে কর্মরত ছিলেন। গত ২৬ আগস্ট সকাল ৮টা ১০ মিনিটে স্ত্রী তিথি গড়াইয়ের সঙ্গে শেষবার ফোনে কথা বলে অফিসে থাকার কথা জানিয়েছিলেন। পরে ফোন বন্ধ হয়ে যায়। হড়পা বানের খবর সামনে আসতেই পরিবারের উদ্বেগ বাড়ে। বারবার ফোন করেও তাঁর কোনও খোঁজ মেলেনি।
6
রাখি বন্ধনে মন্ত্রী মৌমিতা, পথচলতি মানুষ থেকে পুলিশ-সাংবাদিক সবাইকে রাখি
রাখি পূর্ণিমায় সামাজিক ঐক্য ও সৌহার্দ্যের বার্তা দিলেন বর্ধমান দক্ষিণের বিধায়িকা তথা শিল্প প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র। শুক্রবার কার্জনগেট চত্বর থেকে বর্ধমান শহরের পথচলতি মানুষ, রিক্সাচালক, দোকানদার, সাংবাদিক, সিভিক ভলান্টিয়ার এবং পুলিশকর্মী-আধিকারিকদের হাতে রাখি পরিয়ে মিষ্টিমুখ করান তিনি। সকলের কুশল জেনে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
মন্ত্রী বলেন, রাখি বন্ধন শুধু ভাই-বোনের উৎসব নয়, সামাজিক ঐক্য, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের প্রতীক। তাঁর এই উদ্যোগে খুশি সাধারণ মানুষ, পুলিশ ও সাংবাদিকরা।


