বাড়িতে ঢুকে চুরির জোড়া ঘটনার কিনারা, বান্দোয়ান পুলিশের জালে তিন নাবালক

বাড়িতে ঢুকে চুরির জোড়া ঘটনার কিনারা, বান্দোয়ান পুলিশের জালে তিন নাবালক

বসতবাড়ির বন্ধ দরজা ও জানলা ভেঙে চুরি করার দুটি পৃথক ঘটনার সাকসেসফুল সমাধান করলো বান্দোয়ান থানার পুলিশ। ২৭ আগস্ট ঘটনার তদন্তে নেমে পুলিশ তিন নাবালককে আটক করে।
পুলিশ সূত্রে খবর, ধৃত তিন নাবালককেই জেরার পর তারা চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। জানা গেছে, তাদের মধ্যে দুজন দুটি বাড়ি চুরি কান্ডেই সরাসরি যুক্ত ছিল। তবে তৃতীয় নাবালকটি শুধুমাত্র একটি বাড়িতে চুরি করার ঘটনায় অংশ নিয়েছিল।
ঘটনার গভীর তদন্তের পর ধৃত তিন নাবালককেই আজই পুরুলিয়ার জুভেনাইল জাস্টিস বোর্ডে পাঠানো হয়েছে। এই চুরি চক্রের সঙ্গে আর কোনো দুষ্কৃতী বা মাস্টারমাইন্ড যুক্ত রয়েছে কিনা, সে বিষয়ে তদন্ত চালিয়ে যাচ্ছেন বান্দোয়ান থানার পুলিশ।