নির্বাচন নিয়ে সাংবাদিক বৈঠকে জেলাশাসক ও পুলিশ সুপার


নির্বাচন নিয়ে সাংবাদিক বৈঠকে জেলাশাসক ও পুলিশ সুপার

৭ এপ্রিল বর্ধমান কালেক্টরেট বিল্ডিংয়ে বি ডি এ-র কনফারেন্স হলে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমানের জেলাশাসক শ্বেতা আগরওয়াল এবং জেলা পুলিশ সুপার সায়ক দাস। এই সাংবাদিক সভায় জেলাশাসক বলেন, শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে ৬ টি বিষয়ের উপরে গুরুত্ব আরোপ করা হয়েছে। এই বিষয়গুলি আমরা বারবারই তুলে ধরছি। একই সঙ্গে পূর্ব বর্ধমান জেলায় ভোটের ম্যাসকট ভট্টুকে সামনে রেখে ভোট পর্ব সম্পন্ন করার বিষয়টিতে আমরা গুরুত্ব দিয়েছি। পুলিশ সুপার বলেন, নির্বাচন কমিশন যে ছটি গুরুত্বপূর্ণ বিষয়কে প্রাধান্য দিয়েছেন সেগুলি বেশি করে প্রচারের আলোকে আনা প্রয়োজন। এ ব্যাপারে মিডিয়ার ভূমিকা রয়েছে। তিনি জানান, জেলায় ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী পৌঁছেছে। আরও কেন্দ্রীয় বাহিনী আসবে। তারা যাতে ঠিকমতো থাকতে পারে তার ব্যবস্থা করা হচ্ছে। একই সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ব্যাপারেও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নজর দেওয়া হয়েছে।