তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন সদন তা
পূর্ব বর্ধমানের বর্ধমান শহরে যেদিন সদর মহকুমার অন্তর্গত ন’টি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিলেন, ঠিক সেদিনই তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করলেন বর্ধমান বার অ্যাসোসিয়েশনের সম্পাদক সদন তা। এদিন সদন তা’র হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন উত্তরপ্রদেশের উপ মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য। এদিকে সদন তা’র বিজেপিতে যোগদানকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোরদার চর্চা শুরু হয়ে গেছে। এদিকে তার এই দলবদলের কারণ প্রসঙ্গে সদন তা জানিয়েছেন, তৃণমূল কংগ্রেসে পুরনো কর্মীদের আর কোনো গুরুত্ব নেই। এখানে নতুন নেতাদের দাপট সহ্য করতে হয় দীর্ঘদিনের পুরনো কর্মীদের। এমনকি বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে পর্যন্ত তার বিরুদ্ধে তৃণমূলের লিগাল সেলের পক্ষ থেকে প্রার্থী দেওয়া হয়েছিল। সেই কারণেই তিনি দল ছাড়তে বাধ্য হলেন এ প্রসঙ্গে তিনি আরও জানান —


