দলের ২৮ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে ব্লকে ২ হাজার কম্বল বিতরণ

দলের ২৮ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে ব্লকে ২ হাজার কম্বল বিতরণ

তৃণমূল কংগ্রেসের ২৮ তম প্রতিষ্ঠা দিবস পালিত হলো সারা রাজ্যজুড়ে। এই দিনটি পালন করা হলো পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকেও। এদিন ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এলাকার প্রায় দুই হাজার মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। এ প্রসঙ্গে খন্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম জানান, প্রতিবছরই আমরা এই দিনে নানান সামাজিক কাজ করে থাকি। এবার শীতকালে যাতে দুঃস্থ মানুষরা কষ্ট না পান তারজন্য আমরা তাদের হাতে কম্বল তুলে দিয়েছি। অপার্থিব বলেন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সবসময় সামাজিক কাজে দলের নেতৃত্ব ও কর্মীদের যুক্ত থাকার কথা বলেছেন। অসহায় মানুষের পাশে থাকার কথা বলেছেন। আমরা তাঁদের সেই বার্তাকে আদেশ হিসেবে মেনে নিয়ে নানান সামাজিক কাজের সঙ্গে নিজেরা যুক্ত থাকি। এই কাজ করার মধ্যে একটা আলাদা মানসিক তৃপ্তি অনুভব করা যায়।