দলীয় কর্মীদের সঙ্গে মিলন অনুষ্ঠানে এলাকার উন্নয়ন ও ভোটার লিস্ট নিয়ে আলোচনা নুরুলের

 

শারদ উৎসব পর্ব শেষে এবার ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীদের সঙ্গে মিলন অনুষ্ঠানে একত্রিত হলেন এই ওয়ার্ডের কাউন্সিলর নুরুল আলম। এ প্রসঙ্গে তিনি জানান, শুধুমাত্র মিলন অনুষ্ঠানে আনন্দ করা নয়, এর পাশাপাশি এলাকার উন্নয়ন নিয়েও উপস্থিত দলীয় কর্মীদের সঙ্গে আলোচনা করা হয়। উপস্থিত কর্মীদের কাছ থেকে জেনে নেন স্থানীয় মানুষদের চাহিদা ও দাবির কথা। নুরুল বলেন, আমরা এলাকার বাসিন্দাদের চাহিদা পূরণে সবসময় সচেষ্টা থাকি। সেই লক্ষ্য নিয়েই আমাদের এই আলোচনা। তার সঙ্গে এদিন ওয়ার্ডে ভোটার লিস্ট সংশোধনের বিষয়েও দলের নেতৃত্ব ও কর্মীদের সঙ্গে ভাববিনিময় করা হয়। নুরুল বলেন, এই কাজ ১২ নভেম্বর শুরু হয়েছে, চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত। ভোটার লিস্ট সংশোধনের কাজে দলের নেতৃত্ব ও কর্মীদের এগিয়ে এসে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। নুরুল বলেন, আমরা চাই ওয়ার্ডে প্রত্যেকের নাম যেন ভোটার লিস্টে ওঠে। সেদিকেই নজর দিতে বলা হয়েছে এই ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত বুথ লেভেল এজেন্ট সহ বুথ কর্মীদের।