দমদমে খুন কুখ্যাত দুষ্কৃতি

দমদমে খুন কুখ্যাত দুষ্কৃতি

সোমবার ভোর রাতে উত্তর দমদম পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের ধারে খলিসাকোটা অঞ্চলে খুন হলো কুখ্যাত দুষ্কৃতি রাজা দত্ত।
পুলিশ সূত্রে খবর, ভোর রাতে রাজা দত্ত দুজন সঙ্গীকে নিয়ে বাইকে করে বেলঘড়িয়া এক্সপ্রেসের পাশে খলিসাকোটাতে আসে। বেশ কয়েকজনের সঙ্গে গন্ডগোল হলে রাজা দত্তের কাছে থাকা আগ্নেয়াস্ত্র ছিনিয়ে তাকেই গুলি করে আরেকদল দুষ্কৃতি। তাকে আরজি কর হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। এই ঘটনায় পাঁচজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে দমদম থানার পুলিশ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।