1
থাইল্যান্ডে পুরস্কৃত বর্ধমানের মেয়ে প্রাপ্তি
মাত্র ৮ বছর বয়সে থাইল্যান্ডে অনুষ্ঠিত প্রতিযোগিতায় সেরা সম্মান নিয়ে এলো বর্ধমানের মেয়ে প্রাপ্তি যশ। পুনম প্রোডাকশনের উদ্যোগে আয়োজিত কিডস ক্যাটাগরিতে ভারত সম্মান অ্যাওয়ার্ড পেল প্রাপ্তি। আন্তর্জাতিক স্তরে তার এই সম্মান pawai অত্যন্ত আনন্দিত তার বাবা-মা সহ প্রাপ্তির ফ্যানেরা। প্রাপ্তির ফ্যানেদের উদ্যোগেই বর্ধমানের একটি বেসরকারি ভবনে এক সাংবাদিক সভায় প্রাপ্তি জানায়, এই প্রতিযোগিতায় সেরা হতে পেরে তার খুবই ভালো লাগছে। বিভিন্ন প্রতিযোগীদের পাশে দাঁড়িয়ে নিজের সেরাটা দিয়ে সে যে সম্মান অর্জন করতে পেরেছে সেটাই সবচেয়ে বড় কথা। প্রাপ্তির মা পিয়ালী দত্ত একজন বিউটিশিয়ান। প্রাপ্তির বাবা পার্থ যশ পেশায় ব্যবসায়ী। তারা দুজনেই চান প্রাপ্তি ভবিষ্যতে মডেল হিসেবে কাজ করুক। ইতিমধ্যেই সে দুটি কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়েছে। প্রাপ্তির মা বলেন, মাত্র তিন বছর বয়স থেকে বর্ধমানে আয়োজিত মুক্তবাংলার উদ্যোগে ayojito প্রতিযোগিতায় প্রথম প্রাপ্তি অংশ নেয়। তখন থেকেই এই মঞ্চ তাকে আকর্ষণ করে। পরবর্তী পর্যায়ে কলকাতায় এসে প্রশিক্ষণ নেয় প্রাপ্তি। এরপর তার জীবনে একে একে সাফল্য এসেছে অত্যন্ত অল্প বয়সেই। আগামী দিনে প্রাপ্তি একজন মডেলের পাশাপাশি অভিনেত্রীও হতে চায়।
2
তৃণমূল জেলা কার্যালয়ে নজরুল ইসলামের জন্মদিন পালন
বর্ধমানের কালীবাজারে তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয়ে ১১ জ্যৈষ্ঠ কাজী নজরুল ইসলামের জন্মদিন পালন করা হলো। এদিন এখানে নজরুল ইসলামের প্রতিকৃতিতে মাল্যদান করেন প্রাক্তন বিধায়ক তথা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক উজ্জ্বল প্রামাণিক, রাজ্য তৃণমূল এসটি সেলের চেয়ারম্যান দেবু টুডু, জেলা তৃণমূল কংগ্রেসের ওপর দুই সাধারণ সম্পাদক বাগবুল ইসলাম ও জয়দেব মুখার্জী, আইনজীবী আজিজুল হক ও উদয় কোনার সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব ও কর্মীবৃন্দ। এই অনুষ্ঠানে উজ্জ্বল প্রামাণিক বলেন, বর্তমান সময়ে সাম্যবাদী কবি কাজী নজরুল ইসলামের প্রাসঙ্গিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর মতো কবির সৃষ্টি আজও আমাদের মাঝে যাবতীয় বিভেদের প্রাচীর ভাঙতে সাহায্য করে। তিনি আমাদের প্রত্যেকের কাছে নমস্য একজন ব্যক্তিত্ব। দেবু টুডু বলেন, কাজী নজরুল ইসলাম মানব ধর্মের কথা বলেছেন। মানুষ হিসেবে সমাজে পরিচয় দিয়ে প্রত্যেককে মাথা উঁচু করে থাকার কথা বলেছেন। আমরা তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে আজ সব ধর্ম সব সম্প্রদায়ের মানুষ এই বাংলায় ঐক্যবদ্ধভাবে রয়েছি।
3
তৃণমূলে যোগদান প্রাক্তন সিপিআই কাউন্সিলরের
তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বর্ধমান পৌরসভার প্রাক্তন সিপিআই কাউন্সিলর অমিত হাজরা চৌধুরী। তিনি এলাকায় গণেশ দা হিসেবেই পরিচিত। ৩০ নম্বর ওয়ার্ডে বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এক সভায় অমিত হাজরা চৌধুরীর হাতে তৃণমূলের পতাকা তুলে দেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। তিনি বলেন, অমিত হাজরা চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সাথী হতে চেয়েছেন। তাই তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। আমরা তাকে স্বাগত জানাই।
এই অনুষ্ঠানে বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস বলেন, আমি যখন বর্ধমান পৌরসভায় বিরোধী দলের কাউন্সিলর ছিলাম, তখন থেকেই অমিত হাজরা চৌধুরীকে চিনি। আমরা বিরোধী দলের কাউন্সিলর হলেও তিনি তখন বামফ্রন্টের শরিক হিসেবে পৌর বোর্ডে থাকলেও, আমাদের সঙ্গে সাধারণভাবেই মেলামেশা করতেন। তিনি একজন উন্নত মনের মানুষ। তিনি রাজ্যে উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হতে চেয়েছেন। তাই তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। এ প্রসঙ্গে বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তন্ময় সিংহ রায় বলেন, অমিত হাজরা চৌধুরীকে আমরা তৃণমূল কংগ্রেসে সাদরে বরণ করে নিচ্ছি। তার মতো অভিজ্ঞ রাজনীতিক আমাদের দলে আসায় আমরা প্রত্যেকেই খুশি। এদিনের এই দলীয় সভায় উপস্থিত ছিলেন ৩০ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর রত্না রায় ও বর্তমান কাউন্সিলর অজিত খান।
.


