তৃতীয় দিনেও জামালপুরে বাংলার বাড়ি প্রকল্পে উপভোক্তাদের সচেতন করা হলো
কাজ চলছে বাংলার বাড়ি প্রকল্পে। তৃতীয় দিনে উপভোক্তাদের নিয়ে সচেতনতা শিবির করা হলো পূর্ব বর্ধমান জেলার জামালপুরের জোতশ্রীরাম ও বেরুগ্রাম অঞ্চলে।
এই দুটি অঞ্চলে উপভোক্তাদের সচেতন করতে উপস্থিত ছিলেন বিধায়ক অলোক কুমার মাঝি,বিডিও পার্থসারথী দে, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ সভাপতি ভূতনাথ মালিক, পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান সহ অঞ্চল প্রধান, উপপ্রধান সহ অন্যান্যরা। প্রত্যেক উপভোক্তাদের হাতে প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা পত্র তুলে দেওয়া হয়। প্রত্যেককেই বলা হয় বাড়ি সকলকেই করতে হবে। বাড়ি করার জন্য কাউকে কোনো টাকা পয়সা দিতে তারা বারণ করেন। বাড়ির জন্য কেউ টাকা চাইলে সঙ্গে সঙ্গে প্রশাসনকে তা জানাতে বলা হয়। এ প্রসঙ্গে জামালপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান বলেন, আমরা তৃতীয় দিনেও এই এলাকায় প্রকৃত উপভোক্তাদের বাংলার বাড়ি প্রকল্প বিষয়ে সচেতন করেছি। মুখ্যমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন তাকে বাস্তবায়িত করার জন্য প্রশাসন সবরকম ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। ।


