জামালপুরে বেড়ুগ্রাম অঞ্চলে জনসংযোগ কর্মসূচী
সারা রাজ্যজুড়ে চলছে পাড়ায় সংলাপ কর্মসূচী। পূর্ব বর্ধমান জেলার জামালপুরে বেড়ুগ্রাম অঞ্চলে জনসংযোগ সারলেন তৃণমূলের ব্লক সভাপতি মেহেমুদ খান। তার সঙ্গে ছিলেন জেলা পরিষদের সদস্য শোভা দে, ছাত্র পরিষদের সভাপতি বিট্টু মল্লিক, অঞ্চল সভাপতি সাহাবুদ্দিন শেখ, কর্মাধ্যক্ষ সুনীল ধারা সহ অন্যান্যরা। সাদিপুরে শিব মন্দিরে পুজো দিয়ে তারা জনসংযোগ শুরু করেন। নাখরা থেকে হৈবতপুর পর্যন্ত চলে এই জনসংযোগ কর্মসূচী। পাড়ায় পাড়ায় তারা প্রতিটি বাড়িতে গিয়ে সরকারের ১৫ বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন ও মানুষের হাতে উন্নয়নের পাঁচালী বই তুলে দেন। মেহেমুদ খান বলেন, দলীয় নির্দেশে তারা এই কর্মসূচী পালন করছেন। মানুষের কাছে পৌঁছে তাদের কথা শুনছেন ,সমস্যা সমাধানের চেষ্টা করছেন। আর রাজ্য সরকারের উন্নয়নের কথা তুলে ধরছেন। দল যে রকম নির্দেশ দিয়েছে সেই ভাবেই তারা চলছেন। দলীয় নির্দেশ মেনেই সব কাজ করা হচ্ছে।
#জামালপুর #বেড়ুগ্রাম #পাড়ায়_সংলাপ #জনসংযোগ #তৃণমূল_কংগ্রেস #TMC #ব্লক_তৃণমূল #রাজ্যসরকার #উন্নয়নের_খতিয়ান #উন্নয়নের_পাঁচালী #পূর্ববর্ধমান #রাজনৈতিক_সংবাদ #গ্রামীণ_উন্নয়ন #PeopleConnect


