চিকিৎসার গাফিলতিতে ঝুমুর শিল্পী রজনী পাত্রের মৃত্যু: পুরুলিয়ায় প্রতিবাদের ঝড়

চিকিৎসার গাফিলতিতে ঝুমুর শিল্পী রজনী পাত্রের মৃত্যু: পুরুলিয়ায় প্রতিবাদের ঝড়

জনপ্রিয় ঝুমুর শিল্পী রজনী পাত্রের চিকিৎসায় গাফিলতিতে মৃত্যুর প্রতিবাদে পুরুলিয়া শহরের পোস্ট অফিস মোড়ে ‘মানভূম ইন্ডাস্ট্রি প্রফেশনাল আর্টিস্ট অ্যাসোসিয়েশন’ ও ‘পুরুলিয়া ব্লাড ওয়ারিয়র্স’-এর উদ্যোগে স্মরণসভা ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

গত ২ জুলাই ঝাড়গ্রামের একটি নার্সিংহোমে প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি হন রজনী দেবী। সিজারিয়ানের মাধ্যমে সন্তানের জন্ম দেওয়ার পর ওই রাতেই চিকিৎসকদের গাফিলতির কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগ।

কর্মসূচিতে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলা হয়। উপস্থিত ছিলেন বাদল পাল, কৃপাসিন্ধু সরকার, কণিকা কর্মকার, বংশীধর সিংহ, জয়ন্ত বাউরি, নীতিন বাউরি, অরূপ গুরু, চিরঞ্জিত ব্যানার্জী, দেবরাজ মাহাতো, বর্ণালী দত্ত ও পার্থ চট্টরাজ-সহ অন্যান্যরা।

বক্তারা জানান, ঘটনার সুষ্ঠু তদন্ত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।