কুড়মীদের এসটি দাবি ঘিরে আন্দোলন, ট্রেন পরিষেবায় ভোগান্তি, করণিকদের ১০ দফা—জেলায় একাধিক খবর

আজকের গুরুত্বপূর্ণ খবরগুলির মধ্যে রয়েছে কুড়মী সমাজের এসটি তালিকায় পুনরায় অন্তর্ভুক্তির দাবিতে ‘কালা দিবস’ পালন ও বিক্ষোভ মিছিল। জঙ্গলমহলের বামুনডিহা গরাম থান-সহ বিভিন্ন এলাকায় এই দাবিতে সরব হন কুড়মী সমাজের মানুষজন।

পুরুলিয়ার মজদুর ভবনে অনুষ্ঠিত হলো আইএনটিইউসি-র কর্মী সম্মেলন। সংগঠন শক্তিশালী করা, শ্রমিকদের অধিকার রক্ষা এবং বিভিন্ন কর্মক্ষেত্রে নতুন ইউনিট গঠনের বিষয়ে আলোচনা হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো, আইএনটিইউসি-র নেতৃবৃন্দ ও ট্রেড ইউনিয়ন প্রতিনিধিরা।

দু’দিন বন্ধ থাকার পর ট্রেন পরিষেবা চালু হলেও যাত্রী দুর্ভোগ কমেনি। নির্ধারিত সময়ের পরিবর্তে প্রায় সাড়ে তিন ঘণ্টা দেরিতে ট্রেন ছাড়ায় ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। যান্ত্রিক ত্রুটি ও লাইনে কাজের কারণে ট্রেনটি ঘুরপথে আনা হয়েছিল বলে রেল সূত্রে জানা যায়।

পূর্ব বর্ধমানের সাধনপুর বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়ে ওয়েস্ট বেঙ্গল স্কুল অ্যান্ড মাদ্রাসা ক্লার্কস অ্যাসোসিয়েশনের দ্বিতীয় জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। দীর্ঘদিনের বঞ্চনা, অতিরিক্ত কাজের চাপ ও পেশাগত মর্যাদার দাবিতে করণিকরা ১০ দফা দাবি তোলেন। উন্নত বেতন কাঠামো, উচ্চতর পে স্কেল, নির্দিষ্ট কর্মতালিকা, ওভারটাইম ভাতা, ক্যাশলেস স্বাস্থ্য প্রকল্প এবং প্রতি ৫০০ পড়ুয়ার জন্য একজন করণিক নিয়োগ-সহ একাধিক দাবি রয়েছে।

পুজোর আগে কালনার রিক্রিয়েশন ক্লাবের মাঠে শুরু হয়েছে মহিলাদের উদ্যোগে ‘দশভুজা’ হস্তশিল্প প্রদর্শনী। প্রায় ২০টি স্টলে মোমবাতি, হাতে তৈরি গয়না, শাড়ি-কুর্তি ও খাবার-সহ নানা সামগ্রী নিয়ে অংশ নিয়েছেন মহিলারা। আগামী ৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই প্রদর্শনী।

অন্যদিকে, বর্ধমানের উল্লাসে শুরু হলো ‘তারানা স্কুল অব মিউজিক’-এর পথচলা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সংগীতশিল্পী হৈমন্তী শুক্লা। রবীন্দ্র-নজরুল সংগীতের পাশাপাশি ভজন, ভোকাল ট্রেনিং ও ক্লাসিক্যাল রেওয়াজে গুরুত্ব দেওয়া হবে এই মিউজিক স্কুলে। স্কুলটির পরীক্ষা ও সার্টিফিকেট কলকাতার বাণীচক্র গার্লস অ্যান্ড মিউসিক ট্রেনিং সেন্টারের মাধ্যমে হবে।

এই খবরগুলির বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন।

ভিডিওটি ভালো লাগলে Like, Comment ও Share করুন এবং Straightcut News চ্যানেলটি Subscribe করে পাশে থাকুন।

#WestBengalNews #BengaliNews #BanglaNews #BreakingNews #TodayNews #BurdwanNews #PuruliaNews #KurmiNews #TrainNews #LabourNews #KalnaNews #MusicNews #StraightcutNews