কলকাতা পুরসভার বিভিন্ন বরো অফিসে জন্ম-মৃত্যুর শংসাপত্র নিয়ে তদন্তে পুলিশ

কলকাতা পুরসভার বিভিন্ন বরো অফিসে জন্ম-মৃত্যুর শংসাপত্র নিয়ে তদন্তে পুলিশ

কলকাতা পুরসভার বিভিন্ন বরো অফিসে জন্ম ও মৃত্যুর শংসাপত্র (বার্থ-ডেথ সার্টিফিকেট) দেওয়ার ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের তদন্তে নেমেছে পুলিশ। এই তদন্তের অংশ হিসেবে কলকাতার ১, ২ এবং ১০ নম্বর বরো অফিসে পুলিশী অভিযান চালানো হয়েছে।
অভিযানের মূল কারণ হলো,
জন্ম ও মৃত্যু শংসাপত্র ইস্যু করার ক্ষেত্রে অনিয়ম ও ভুয়ো নথিপত্র তৈরীর অভিযোগ।
এই অভিযানের আপাতত পরিধি হলো কলকাতার ১, ২ ও ১০ নম্বর বরো অফিস। পুরসভার সেন্ট্রাল হেডকোয়ার্টারে পুলিশ তদন্ত চালাচ্ছে। এক্ষেত্রে শংসাপত্র নিবন্ধনের প্রতিটি ধাপ আইনসম্মতভাবে হয়েছে কিনা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
কলকাতা পুরসভার বরো ১ এ চলছে পুলিশী অভিযান। সূত্রের খবর বাজেয়াপ্ত করা হয়েছে প্রচুর জন্ম এবং মৃত্যুর সার্টিফিকেট। অনলাইন এবং অফলাইন দুই ক্ষেত্রেই শংসাপত্র তৈরী হতো। তাই দুটি দিকই খতিয়ে দেখা হচ্ছে । কলকাতা পুরসভাতেও এই অভিযান চালাচ্ছে পুলিশ।