1
উত্তরবঙ্গের বন্যা বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ালো ভারতের ছাত্র ফেডারেশন
প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত উত্তরবঙ্গের মানুষের প্রতি বিভিন্ন ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারতের ছাত্র ফেডারেশন। রাজ্যজুড়েই রাজপথ থেকে ক্যাম্পাস বন্যা বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়াতে অর্থ, খাবার, ওষুধ, বইখাতা, জামাকাপড় সংগ্রহের কাজ চলছে। পূর্ব বর্ধমান জেলাতেও এসএফআই-এর উদ্যোগে চলছে ত্রাণ সংগ্রহের কাজ। বন্যার পরবর্তী সময় থেকেই বিভিন্ন লেখাপড়ার সামগ্রী, ওষুধ, স্যানিটারি ন্যাপকিন সহ প্রয়োজনীয় সামগ্রী পাঠিয়ে সাহায্য করা হয়েছে সেখানকার মানুষদের। এখনও চলছে ত্রাণ তহবিল সংগ্রহের কাজ। জেলার বিভিন্ন প্রান্তে ট্রেনে কালেকশন, ক্যাম্পাসে অর্থ সংগ্রহ, স্টেশন চত্বর সহ বিভিন্ন এলাকায় সংগঠনের পক্ষ থেকে ত্রাণ সংগ্রহ করা হচ্ছে। সংগঠনের প্রাক্তনীরা সহ সর্বস্তরের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। দ্বিতীয় দফায় ত্রাণ সামগ্রী পাঠানোর জন্য জেলাজুড়ে অর্থ সংগ্রহ চলছে। ১৩-১৫ অক্টোবর রাজ্য কমিটির ডাকে বিশেষ অর্থ সংগ্রহের ডাকে বর্ধমান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন ক্যাম্পাসে অর্থ সংগ্রহ করা হয়েছে। শিক্ষক, অভিভাবকদের পাশাপাশি ছাত্রছাত্রীরাও স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছেন। আগামীদিনেও এসএফআই-এর উদ্যোগে জেলাজুড়ে অর্থ ও প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহের কাজ চলবে বলে সংগঠন সূত্রে জানা গেছে।
2
জামালপুরে আবুজহাটিতে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয়া সম্মেলন
পূর্ব বর্ধমান জেলায় জামালপুরে গত ১০ তারিখ থেকে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শুরু হয়েছে অঞ্চল ভিত্তিক বিজয়া সম্মেলনী। চলবে আগামী ১৬ তারিখ পর্যন্ত। জামালপুরের আবুজহাটি ১ ও ২ অঞ্চলে অনুষ্ঠিত হলো বিজয়া সম্মেলনী। উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহেমুদ খান, বিধায়ক অলোক কুমার মাঝি, যুব সভাপতি উত্তম হাজারী, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ সভাপতি ভূতনাথ মালিক,শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী মন্ডল, মহিলা নেত্রী কল্পনা সাঁতরা, দুই প্রধান রমজান শা ও ঝর্ণা দাস, উপপ্রধান শ্যামল চ্যাটার্জী, দুই অঞ্চল সভাপতি তরুণ ঘোষ ও রমেন্দ্রনাথ কোনার সহ অন্যান্যরা। অন্যান্য অঞ্চলের মতো এই অঞ্চলেও প্রচুর কর্মী সমর্থকরা এই বিজয়া সম্মেলনে যোগদান করেন। বিশেষ করে মহিলা কর্মী সমর্থকদের ভিড় ছিল দেখার মত। মেহেমুদ খান তাঁর বক্তব্যে বলেন, রাজ্যের মূখ্যমন্ত্রী যেভাবে রাজ্যের উন্নয়নের কাজ করে চলেছেন তা দেশের অন্য কোথাও দেখা যাবে না। আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্পকে অন্যান্য রাজ্য অনুসরণ করছে।0


