আউশগ্রামে বিজেপির বিজয় মিছিলে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল নিয়ে স্লোগান


আউশগ্রামে বিজেপির বিজয় মিছিলে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল নিয়ে স্লোগান

রাজ্যে পালাবদলের পর বিভিন্ন জায়গায় জয়ের উচ্ছ্বাসে বিজেপি কর্মী সমর্থকেরা বিজয় মিছিল বার করেছেন। পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম বিধানসভার ৫ নম্বর মণ্ডলের বিল্লগ্রাম অঞ্চলের তকিপুর গ্রামে বৃহস্পতিবার বিজেপির বিজয় মিছিল অনুষ্ঠিত হয়। বিগত তৃণমূল পরিচালিত রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতিতে ক্ষোভে ফুঁসছিল মানুষ। রাজ্যে পালাবদলের পরেই মানুষের সেই ক্ষোভ আছড়ে পড়ে বিজেপির বিজয় মিছিলে।সেই মিছিল চলাকালীন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল বানিয়ে ‘বল হরি হরি বল’ বলে স্লোগান দিতে দেখা যায় বিজেপি কর্মী-সমর্থকদের।এই বিষয়ে আউশগ্রাম বিধানসভার কনভেনার গনেশ সরকার বলেন, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে শেষকৃত্য পালনের জায়গায় রাখতে চাইছে। আগামীদিনে মমতা ও ভাইপো প্রত্যেকেই জেলে ঢুকবেন। এরজন্যই আমরা কুশপুতুলের মাধ্যম দিয়ে বার্তা দিতে চাইছি মানুষকে। তাদের ঠাঁই হবে এবার শ্রীঘরে।