আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে জেলা পুলিশের বিশেষ অভিযান


আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে জেলা পুলিশের বিশেষ অভিযান

পূর্ব বর্ধমান জেলা পুলিশের পক্ষ থেকে জেলার বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান চালানো হলো। এরফলে রবিবার তিনটি আগ্নেয়াস্ত্র ও দুরাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। ঘটনার সঙ্গে যুক্ত অভিযোগে ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে রয়েছে কালনা থানার মনিরুল সেখ, পূর্বস্থলী থানার রফিক সেখ ও বর্ধমান থানার রাজা ভুঁইয়া, গোবিন্দ বল, সেখ রব্বানী ও সেখ রাজা। বিভিন্ন অপরাধমূলক ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিশ ধৃতদের আদালতে পেশ করে। এদিকে বিভিন্ন এলাকায় ভয় দেখানো ও অশান্তির পরিবেশ সৃষ্টি করা এবং তোলাবাজির অভিযোগে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে জেলা পুলিশ। এই ঘটনায় যুক্ত থাকার অপরাধে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতরা হলো সাহাবুদ্দিন খান ও সাগর রাউত। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, যেকোনো রকম অপরাধ দমনে পুলিশের এই অভিযান ধারাবাহিকভাবে চলবে। জেলা পুলিশের পক্ষ থেকে সর্বদা আইন-শৃঙ্খলা রক্ষা করা, অপরাধ নিয়ন্ত্রণ করা এবং সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করা। সেই লক্ষ্যেই কাজ করছে জেলা পুলিশ।