অযোধ্যা উচ্চ বিদ্যালয় মাধ্যমিক মিলেনিয়াম ২০০০ ব্যাচের সঙ্গে শিক্ষক দিবস উদযাপন ডক্টর সুভাষচন্দ্র দত্তর
ভার্চুয়ালি অযোধ্যা উচ্চ বিদ্যালয় মাধ্যমিক মিলেনিয়াম-২০০০ ব্যাচের সঙ্গে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক ও জাতীয় মেন্টর ড. সুভাষচন্দ্র দত্ত মিলিত হন।
এ প্রসঙ্গে ডক্টর সুভাষচন্দ্র দত্ত জানান, হঠাৎ করে ওই বিদ্যালয়ের পক্ষে সৌগত ব্যানার্জী ফোন করে জানান, আন্তর্জাতিক শিক্ষক দিবসে তারা পশ্চিম বর্ধমানের বনকাটির দেউল পার্কে “ডাউন মেমোরি লেন ২০২৫” হেডিংয়ে অযোধ্যা উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক মিলিনিয়াম-২০০০ ব্যাচের পুনর্মিলন হবে I
সৌগত বলেন, “৫ অক্টোবর ২০২৫ আন্তর্জাতিক শিক্ষক দিবস দিনটিতে বিশেষভাবে মিলিত হয়ে আমরা এই দিনটি পালন করবো। এই দিনটিতে আমরা মিলিত হতে চাই। কেননা আপনি আমাদের কাছে প্রিয় শিক্ষক ‘আইকন’ I” আমরা সকলে আপনার মতো আদর্শ মহান শিক্ষককে নিঃস্বার্থভাবে শ্রদ্ধা, সম্মান ও ভালবাসা জানাতে চা থেকে একটু শুভেচ্ছা বার্তা জানাতে অনুরোধ করে। ড. দত্ত এরকম একটা মিলেনিয়াম প্রস্তাব তথা মিলিনিয়াম অ্যাওয়ার্ড মনে করে সাদরে তাদের কথা দেন l ড. দত্ত বলেন, ওই স্কুলে ২০০০ সালের মাধ্যমিকে সবথেকে ভালো রেজাল্ট হয়েছিল। প্রচুর ফাস্ট ডিভিশন ও স্টার পেয়েছিল এবং যতদূর মনে পড়ছে ৪৯ জন ছাত্র-ছাত্রী সেই সময় ছিল I জীবন বিজ্ঞানে প্রত্যেক ছাত্রই কম করে ৬০% উপর মাক্স পেয়েছিল এবং বেশিরভাগ ছাত্রই লেটার মাক্স পেয়েছিল।
ঠিক দুপুর দুটোয় সৌগত ভার্চুয়ালি আমার সঙ্গে যোগাযোগ করার সাথে সাথে দেখতে পাই প্রায় ৪০ জন ছাত্রছাত্রী তাদের মিলেনিয়াম পুনর্মিলনী উৎসবে মিলিত হয়েছে I প্রত্যেকে নমস্কার করে বা হাত নাড়িয়ে দেখা করে ও কথা বলে I তারা জানায় এই সময়কালের মধ্যে তিনজন ছাত্রছাত্রীকে চিরকালের মতো হারিয়েছে এবং ৬ জন বিভিন্ন কাজে থাকার জন্য এখানে আসতে পারেনি। এদিনের অনুষ্ঠানে সকলেই তাদের মতামত প্রকাশ করেন। অংশ নেন গান ও কবিতা পাঠে। দিনটি অত্যন্ত সুন্দরভাবে তাদের সঙ্গে কাটানো সম্ভবপর হয় বলে উল্লেখ করেন সুভাষচন্দ্র দত্ত।


