অভয়ার বিচারের দাবিতে সই সংগ্রহ
অভয়া কান্ড দেড় বছর অতিক্রম করেছে। এবার অভয়ার ৩৩ তম জন্মদিনকে কেন্দ্র করে বর্ধমান সাধারণ নারী ঐক্য মঞ্চের পক্ষ থেকে সই সংগ্রহ অভিযান চালানো হয়। টাউন হল প্রাঙ্গণ সহ পার্শ্ববর্তী এলাকায় সাধারণ মানুষের সই সংগ্রহ করা হয়। জানা গেছে, ৯৯ শতাংশ মানুষই এক্ষেত্রে সই সংগ্রহ করার বিষয়ে সহমত পোষণ করেছেন। এক্ষেত্রে সব বয়সের মানুষদের মধ্যে ছিলেন যেমন চাকুরিজীবী তেমনই ছিলেন অবসরপ্রাপ্তরাও। ছিলেন রিকশাচালক, ব্যবসায়ী, গৃহবধূ, কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীসহ অনেকেই। মাত্র এক ঘন্টার মধ্যে ১০১ জনের সই সংগ্রহ করা সম্ভব হয়। এই অল্প সময়ে এমন অভূতপূর্ব সাড়া পাওয়ায় অভয়ার বিচারের দাবিতে আরও মানসিক দৃঢ়তা তৈরী হয় বর্ধমান সাধারণ নারী ঐক্য মঞ্চের সদস্যদের। জানা গেছে, তারা এই সই সম্বলিত কপি অভয়ার মা-বাবার কাছেও পাঠান।


