অনুষ্ঠিত হলো নবম আন্তর্জাতিক প্রেরণাশ্রী ফেস্টিভ্যাল ২০২৫
২১, ২২ ও ২৩ মার্চ বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুলে নবম আন্তর্জাতিক প্রেরণাশ্রী ফেস্টিভ্যাল ২০২৫ অনুষ্ঠিত হলো। পূর্ব বর্ধমানের নৃত্যবাসা প্রেরণার উদ্যোগে আয়োজিত এই তিনদিনের অনুষ্ঠানে দেড় হাজার জন অংশগ্রহণ করেন। এ প্রসঙ্গে আয়োজক প্রতিষ্ঠানের কর্ণধার অমৃতা দাস বলেন, এবার তাদের এই আন্তর্জাতিক প্রেরণাশ্রী ফেস্টিভ্যাল নবম বর্ষে পদার্পণ করলো। আগামী দিনে এই ফেস্টিভ্যাল দেশের বাইরেও অনুষ্ঠিত হবে। এই ধরনের উদ্যোগ গ্রহণের মূল উদ্দেশ্য হলো নবীন প্রজন্মের শিল্পীদের সুপ্ত প্রতিভার বিকাশে সহযোগিতা করা। এখান থেকে যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকার করে তাদের পুরস্কৃত করা হয়। এই আন্তর্জাতিক ফেস্টিভ্যালে বহু গুণী শিল্পী অংশগ্রহণ করেন। তাদের শিল্পগুণ প্রদর্শন নবীন প্রজন্মের শিল্পীদের শিক্ষা গ্রহণে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন অমৃতা দাস।


