চারটি স্কুলে তিথিভোজনে ‘জোয়ার’দেওয়া হলো ছাত্রছাত্রীদের
‘বিশ্ব ভেগান দিবস’ উৎযাপনে কামালপুর তেলিপাড়া শিশু শিক্ষা কেন্দ্র, সরাইটিকর ফ্রি প্রাইমারী স্কুল, পাল্লা চাঁচাই তপশিলী আদিবাসী ফ্রি প্রাইমারী স্কুল ও ভাঁড়পোতা শিশুশিক্ষা কেন্দ্রের সকল ছাত্রছাত্রীদের উদ্ভিদ
জাত খাবারের প্রচারে মিলেট তথা জোয়ার সহযোগে মিড ডে মিল খাওয়ানো হলো। স্বেচ্ছাসেবী সংস্থা স্টার্ট আপ ফাউন্ডেশনের তরফে সয়াবিন থেকে তৈরী নানা দ্রব্য দিয়ে মিশ্রসব্জী দেওয়ার ব্যবস্থা করা হয়। সংস্থার পক্ষে সন্দীপন সরকার জানান “প্ল্যান্ট পাওয়ার ডে উৎযাপনে সম্প্রতি তিথিভোজন প্রকল্পের অধীনে, ছাত্রমননে উদ্ভিদ জাত খাবার তথা জোয়ার, সয়াপনির ইত্যাদি খাবারের উপকারিতা প্রচারে তাদের মিড ডে মিলে এহেন খাদ্যশষ্যের আয়োজন করা হয়। আগামীতেও আরও বেশ কিছু স্কুলে এইরকম আয়োজন হবে”। তিনি বলেন এই ধরনের উদ্যোগ আমরা ছাত্র-ছাত্রীদের স্বার্থে চালিয়ে যাব।


