পুরুলিয়ার কালীমন্দিরে দুঃসাহসিক চুরি, তদন্তে পুলিশ! মোদীর ২৫ বছর পূর্তিতে ‘সেবা জ্যোতি যাত্রা’

পুরুলিয়া শহরের ডিগুডি পাড়ার মা ভুবনেশ্বরী কালীমন্দিরে দুঃসাহসিক চুরির অভিযোগ। রাতের অন্ধকারে মন্দিরের মূল দরজার তালা ভেঙে ভিতরে ঢুকে দান বাক্সের সমস্ত নগদ টাকা নিয়ে পালায় দুষ্কৃতীরা। সকালে বিষয়টি নজরে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মন্দির ও আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুরুলিয়া সদর থানার পুলিশ। মন্দির কমিটির পক্ষ থেকে লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে। অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে পুরুলিয়ায় আয়োজন করা হয় ‘সেবা জ্যোতি যাত্রা’। ছৌ ও ঝুমুরের মতো স্থানীয় লোকসংস্কৃতিকে সঙ্গে নিয়ে শহরে বর্ণাঢ্য মিছিল বের করেন বিজেপির নেতা-কর্মী ও সমর্থকরা। পুরুলিয়া শহরের ট্যাক্সি স্ট্যান্ডে জনসভার পর শুরু হয় মিছিল। আয়োজকদের দাবি, ২০০১ সালে গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়া থেকে ২০২৬ পর্যন্ত মোদীর ২৫ বছরের জনসেবা উদযাপন এবং ২০৪৭-এর ‘বিকশিত ভারত’-এর বার্তা মানুষের কাছে পৌঁছে দিতেই এই কর্মসূচি। ভিডিওটি ভালো লাগলে Like, Comment ও Share করুন এবং Straightcut News চ্যানেলটি Subscribe করে পাশে থাকুন। #Purulia #KaliTemple #TempleTheft #PuruliaNews #PoliceInvestigation #SevaJyotiYatra #NarendraModi #BJP #WestBengalNews #BengaliNews #BreakingNews #StraightcutNews