3
হাওড়া, হুগলি ও কোচবিহারে সাইবার প্রতারণা চক্রের পর্দাফাঁস শহর বর্ধমানে
ঋণের নামে প্রতারণা করে লক্ষাধিক টাকা হাতানোর অভিযোগে হাওড়া, হুগলি ও কোচবিহারের সাইবার প্রতারণা চক্রের পর্দাফাঁস করল বর্ধমান থানার পুলিশ। শহরের গুডশেড রোডের একটি অফিস থেকে লোন পাইয়ে দেওয়ার নামে ফোন করে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা হাতানো হত বলে তদন্তকারীদের দাবি।
অভিযানে ৪টি কম্পিউটার, ১টি ল্যাপটপ, ৮টি মোবাইল ও ১২টি সিমকার্ড উদ্ধার হয়েছে। পাশাপাশি প্রায় ৫৮০০টি ফোন নম্বরের তালিকাও মিলেছে। তদন্তে অরিত কুমার দাস ও রিমি দাসের নাম উঠে এসেছে। অরিতের বাবার নামে থাকা ‘ঐশি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন’-এর মাধ্যমে ‘অ্যাক্সা বিপিও’ চালিয়ে প্রতারণার অভিযোগ রয়েছে। ২০১৮ সালেও অরিত প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হয়েছিল বলে দাবি পুলিশের। উদ্ধার হওয়া নথি ও ডিভাইস খতিয়ে দেখে আরও কারা জড়িত, তা তদন্ত করছে পুলিশ।
4
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে পুরষা হাসপাতালে ফল বিতরণ, হাসপাতালে হুইল চেয়ার প্রদান, মহিলা রোগীদের হাতে শাড়ি
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের গলসীর পুরষা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে রোগীদের মধ্যে ফল ও শাড়ি বিতরণ করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন গলসীর বিধায়ক রাজু পাত্র ও প্রাক্তন সাংসদ সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া। তাঁরা হাসপাতালে ভর্তি রোগীদের সঙ্গে দেখা করে তাঁদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
রোগী ও সাধারণ মানুষের সুবিধার্থে হাসপাতালকে একটি হুইলচেয়ারও প্রদান করা হয়। জন্মদিন উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় দলীয় কর্মী-সমর্থকরাও উপস্থিত ছিলেন।
5
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে মহা হোমযজ্ঞের আয়োজন বর্ধমানে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বর্ধমানের লোকো আমবাগান রেল কলোনি এলাকায় মহা হোমযজ্ঞের আয়োজন করা হয়। সার্বজনীন দুর্গাপূজা কমিটি, ড. শ্যামাপ্রসাদ মুখার্জী ফাউন্ডেশন ও স্থানীয় বাসিন্দাদের যৌথ উদ্যোগে গণেশ ঠাকুরকে সামনে রেখে যজ্ঞ সম্পন্ন হয়।
আয়োজকদের দাবি, প্রধানমন্ত্রীর দেশের জন্য অবদানের প্রতি শ্রদ্ধা জানাতেই এই উদ্যোগ। পাশাপাশি ‘সেবা কাল’ ও ‘আশীর্বাদ কা দিয়া’ কর্মসূচির অংশ হিসেবে সন্ধ্যা ৬টা থেকে ৬টা ৩০ মিনিট পর্যন্ত মন্দির ও বাড়িতে প্রদীপ প্রজ্জ্বলনের আয়োজন করা হয়।


