পূর্ব বর্ধমান জেলা কংগ্রেসের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিয়ে বুথস্তর পর্যন্ত সংগঠন শক্তিশালী করার বার্তা দিলেন গৌরব সমাদ্দার। সাংবাদিক বৈঠকে তিনি জানান, স্থানীয় কর্মীদের সঙ্গে আলোচনা করে নেতৃত্ব নির্বাচন ও শাখা সংগঠন বিস্তারে জোর দেওয়া হবে। আগামী পৌরসভা নির্বাচনে পূর্ব বর্ধমানের প্রতিটি ওয়ার্ডে প্রার্থী দেওয়ার লক্ষ্যও জানিয়েছেন তিনি। পাশাপাশি স্বচ্ছ ভাবমূর্তির তৃণমূল ছেড়ে আসা নেতা-কর্মীদের কংগ্রেসে ফেরার আহ্বান জানান।
অন্যদিকে, পূর্ব বর্ধমানে তিন বিজেপি নেতা-নেত্রীর নামে জাল শোকজ নোটিশ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগ। সুরজিৎ দাস মণ্ডল, অজয় পাশোয়ান ও সঙ্গীতা শর্মার নামে ভাইরাল হওয়া চিঠি দল থেকে জারি করা হয়নি বলে জেলা ও রাজ্য নেতৃত্ব জানিয়েছে। ভুয়ো নোটিশ ছড়িয়ে নাম কালিমালিপ্ত করার অভিযোগ তুলে বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সংশ্লিষ্ট নেতারা। অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।
পূর্ব বর্ধমানের কালনার নাদনঘাটে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে খুনের অভিযোগে নাবালক ও তার বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার পড়তে যাওয়ার পর নিখোঁজ হয়ে যায় ওই ছাত্রী। পরে খড়ি নদী থেকে তাঁর দেহ উদ্ধার হয়। পুলিশের প্রাথমিক তদন্তে পুরনো বিবাদের জেরে হত্যাকাণ্ডের অভিযোগ সামনে এসেছে। ঘটনার পর দেহ পুড়িয়ে দেওয়ার চেষ্টারও অভিযোগ রয়েছে। ফরেনসিক টিম ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।
ভিডিওটি ভালো লাগলে Like, Comment ও Share করুন এবং Straightcut News চ্যানেলটি Subscribe করে পাশে থাকুন।
#WestBengalNews #BengaliNews #BanglaNews #BreakingNews #BurdwanNews #PurbaBardhaman #Kalna #Nadanghat #Congress #BJP #CrimeNews #ForensicInvestigation #LocalNews #StraightcutNews


