নাবালিকা নিখোঁজের পর নদীতে দেহ, ধর্ষণ করে খুনের অভিযোগ! প্রেমিকা হত্যায় ঘটনাস্থলে ফরেনসিক

পুরুলিয়ার দুলমীর রাধাকৃষ্ণ পল্লিতে প্রেমিকা প্রীতিকা মাহাতোকে গলা কেটে খুন করে বস্তাবন্দি দেহ লোপাটের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার অমিত কুমার মাহাতো। ঘটনার চার দিন পর দুর্গাপুর থেকে ফরেনসিক টিম ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। ৯ দিনের পুলিশি হেফাজতে থাকা অমিতকেও ঘটনাস্থলে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হয়। উপস্থিত ছিল বলরামপুর ও টামনা থানার যৌথ পুলিশ বাহিনী।

পুরুলিয়ায় ১৭ দফা দাবিতে বামপন্থী ছাত্র-যুব সংগঠনগুলির প্রতিবাদ মিছিল ও স্মারকলিপি। কর্মসংস্থান, বন্ধ আদিবাসী হোস্টেল চালু, নারী নিরাপত্তা, ছাত্র সংসদ নির্বাচন এবং পুরুলিয়া সদর হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক স্থানান্তরের সিদ্ধান্ত বাতিল-সহ একাধিক দাবিতে জুবলি ময়দান থেকে মিছিল করে জেলাশাসকের দপ্তরে স্মারকলিপি জমা দেন আন্দোলনকারীরা।

কালীঘাটে প্রিজন ভ্যানে সুমিত রায়কে নিয়ে হাজির CID। সূত্রের খবর, ১১৯ নম্বর কালীঘাট রোডের একটি বাড়িতে তাঁকে নিয়ে পৌঁছয় তদন্তকারী দল। বাড়িটি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পাশেই বলে জানা গেছে। CID-এর তৎপরতায় এলাকায় চাঞ্চল্য ও নিরাপত্তা জোরদার করা হয়েছে।

পূর্ব বর্ধমানের নাদনঘাটে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ দ্বিতীয় শ্রেণির ছাত্রীর দেহ উদ্ধার খড়ি নদী থেকে। পরিবারের অভিযোগ, মেয়েটিকে ধর্ষণ করে খুন করা হয়েছে। এক নাবালকের দেওয়া তথ্যের ভিত্তিতে মোটরসাইকেলে করে এক ব্যক্তি মেয়েটিকে নিয়ে যাওয়ার অভিযোগ সামনে এসেছে। পুলিশ দেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে।

ভিডিওটি ভালো লাগলে Like, Comment ও Share করুন এবং Straightcut News চ্যানেলটি Subscribe করে পাশে থাকুন।

#WestBengalNews #BengaliNews #BanglaNews #BreakingNews #PuruliaNews #BurdwanNews #CrimeNews #Nadanghat #CID #Kalighat #ForensicInvestigation #StudentNews #LocalNews #StraightcutNews