বর্ধমানে স্বাস্থ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিট, অন্নপূর্ণার টাকা নিয়ে বিক্ষোভ, চুরি মামলায় ৫ গ্রেপ্তার

পূর্ব বর্ধমানের আজকের বড় খবরগুলিতে থাকছে একাধিক গুরুত্বপূর্ণ ঘটনা।

বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রাতে সারপ্রাইজ ভিজিট করলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত চট্টোপাধ্যায়। জরুরি বিভাগ পরিদর্শনের পাশাপাশি জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বলেন তিনি। মহিলা চিকিৎসকদের থাকার ব্যবস্থা, জরুরি বিভাগের নিরাপত্তা এবং হাসপাতালের পরিষেবা নিয়ে বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন মন্ত্রী। একই সঙ্গে বরশুল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করে পরিষেবা স্বাভাবিক থাকলেও স্বাস্থ্যকেন্দ্রের অপরিচ্ছন্নতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি।

অন্যদিকে, অন্নপূর্ণা যোজনার টাকা অ্যাকাউন্টে না ঢোকার অভিযোগে গুসকরা পুরসভায় মহিলাদের বিক্ষোভ। চেয়ারম্যান ও আধিকারিকদের ঘেরাও করে টাকা না পাওয়ার কারণ জানতে চান বিক্ষোভকারীরা। একই অভিযোগে মেমারির পাহাড়হাটি বিডিও অফিসের সামনেও মহিলাদের বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়।

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ফি বৃদ্ধি, দ্রুত পরীক্ষা গ্রহণ এবং ভগ্ন পরিকাঠামোর অভিযোগ তুলে উপাচার্যকে ঘিরে বিক্ষোভ ও ডেপুটেশন দিল এবিভিপি। দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছে সংগঠন।

এদিকে, বর্ধমানের তেজগঞ্জ মোহনবাগ এলাকায় ফাঁকা বাড়িতে চুরির ঘটনায় বড়সড় সাফল্য পূর্ব বর্ধমান জেলা পুলিশের। উদ্ধার হয়েছে ১৫০ গ্রাম সোনা, ১০০ গ্রাম রুপো এবং ৩ লক্ষ টাকা। ঘটনায় তিন মহিলা ও দুই পুরুষ-সহ মোট ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আরও এক অভিযুক্ত পলাতক।

স্থানীয় খবর, প্রশাসনিক তৎপরতা, স্বাস্থ্য পরিষেবা, সরকারি প্রকল্প এবং পুলিশের অভিযান—পূর্ব বর্ধমানের গুরুত্বপূর্ণ আপডেট জানতে দেখুন সম্পূর্ণ প্রতিবেদন।

#Burdwan #PurbaBardhaman #BardhamanNews #WestBengalNews #HealthMinister #BardhamanMedicalCollege #AnnapurnaYojana #Guskara #Memari #ABVP #BurdwanUniversity #BardhamanPolice #CrimeNews #BengaliNews #StraightcutNews