২১শে জুলাই শহীদ দিবসে কলকাতাগামী তৃণমূল কর্মীদের বাসে হামলার অভিযোগ

২১শে জুলাই শহীদ দিবসে কলকাতাগামী তৃণমূল কর্মীদের বাসে হামলার অভিযোগ

বিজেপি তৃণমূলের সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় বর্ধমানের শক্তিগড়ের বড়শুল মোড় এলাকা।
অভিযোগ, কলকাতাগামী তৃণমূল কর্মীদের বাসে হামলা চালায় বিজেপি। শক্তিগড়ের বড়শুল মোড়ের কাছে ১৯ নম্বর জাতীয় সড়কে বাস দাঁড় করিয়ে তৃণমূল কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ ।
জানা গেছে, বাঁকুড়া থেকে তৃণমূল কর্মীদের নিয়ে একটি বাস ২১ জুলাইয়ের সভার উদ্দ্যেশে যাচ্ছিল। সেইসময় বাস থেকে শক্তিগড় এলাকায় বিজেপি কর্মীদের কটুক্তি করে  তৃণমূল কর্মীরা। বিজেপি কর্মীরা বড়শুল মোড়ের কাছে বাসটিকে আটকায়। সেইসময় বচসা থেকে সংঘর্ষ বেধে যায় বিজেপি- তৃণমূলের মধ্যে।