রাস্তার অবস্থা বেহাল, রাস্তায় ধান পুঁতে প্রতিবাদ জানালেন স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলারা

রাস্তার অবস্থা বেহাল, রাস্তায় ধান পুঁতে প্রতিবাদ জানালেন স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলারা

জেলার জামালপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। খানাখন্দে ভর্তি এই রাস্তায় বহুবার দুর্ঘটনা ঘটেছে। এতটাই খারাপ অবস্থা রাস্তার যে মূমুর্ষূ রোগীকে নিয়ে যাওয়াও বিপদজনক। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কোনো প্রেগন্যান্ট মহিলাকে নিয়ে যাওয়াও কঠিন ব্যাপার। একাধিকবার এই রাস্তায় মূমুর্ষূ রোগীকে নিয়ে যাওয়ার পথে টোটো পর্যন্ত উল্টে গেছে। তাতেও হুঁশ ফেরেনি প্রশাসনের বলে স্থানীয়দের অভিযোগ। মঙ্গলবার এই বেহাল রাস্তায় জল জমে যাওয়া জায়গায় ধান রোপণ করে প্রতিবাদ করলেন স্বয়ম্বর গোষ্ঠীর মহিলারা। তাদের বক্তব্য, পূর্বতন সরকারের তরফে কোনো নজর দেওয়া হয়নি। বরঞ্চ দুর্নীতি হয়েছে এই রাস্তা সারানো নিয়ে। বর্তমানে প্রতিবাদের মাধ্যমে বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলারা। তাদের দাবি, রাস্তাটি যেন জরুরিকালীন ভিত্তিতে অসুস্থ রোগীদের কথা ভেবে সারানো হয়।