অবৈধ মদের বিরুদ্ধে বারাবাজারে যৌথ অভিযান
জেলাজুড়ে অবৈধ মদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানের অঙ্গ হিসেবে রবিবার সকালে এক বড়সড় যৌথ অভিযান চালালো পুরুলিয়া জেলা পুলিশ ও বারাবাজার আবগারি সার্কেল ।
পুলিশ সূত্রে জানা গেছে, বারাবাজার থানার অন্তর্গত সিন্দরি গ্রাম পঞ্চায়েতের কুদলোং, বাবুইঝোর এবং ফুলঝোর গ্রামে এই বিশেষ অভিযান চালানো হয়। সিন্দরি ফাঁড়ির পুলিশ কর্মী এবং বারাবাজার আবগারি সার্কেলের আধিকারিকরা যৌথভাবে এই অভিযানটি পরিচালনা করেন।
অভিযান চলাকালীন ওই গ্রামগুলি থেকে আনুমানিক ২০০ লিটার চোলাই মদ বাজেয়াপ্ত করা হয়। পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়া মেনে উদ্ধার হওয়া সমস্ত অবৈধ মদ ঘটনাস্থলেই নষ্ট করে দেওয়া হয়েছে বলে পুলিশ ও আবগারি দপ্তর সূত্রে খবর।


