অবশেষে ঋতব্রত শিবিরে এলেন মদন মিত্রও

অবশেষে ঋতব্রত শিবিরে এলেন মদন মিত্রও

ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে মদন মিত্র বলেন, তিনি এখনও তৃণমূলের বিধায়ক হলেও ন্যাশনাল কমিটির চিফ হুইপ, ওয়ার্কিং কমিটি ও পার্টির জেনারেল সেক্রেটারির পদ থেকে ইস্তফা দিচ্ছেন।

তিনি বলেন, “আমি তৃণমূলে ছিলাম, তৃণমূলেই রইলাম। শুধু আমি এই ঘর থেকে ওই ঘরে গেলাম। খাটিয়ার দিকটাই বেছে নিলাম, সেখান থেকেই জনসাধারণকে পরিষেবা দেব।”

মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্মান ও ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, “একটা লোকের জন্য গোটা দলের সর্বনাশ হয়ে যায়”— ইতিহাসে এমন কথাও লেখা হতে পারে।

২১ জুলাই কোন মঞ্চে দেখা যাবে, সেই প্রশ্নের জবাবে মদন জানান, “এখনও পর্যন্ত ভারতের রাজনৈতিক মানচিত্রে AITC-ই রয়েছে, তবে তার মধ্যে দু’টি ভাগ হয়েছে।”