রাজ্য সরকারি কর্মীদের বদলি নীতিতে বড় বদল, জারি নতুন নির্দেশিকা

রাজ্য সরকারি কর্মীদের বদলি নীতিতে বড় বদল, জারি নতুন নির্দেশিকা

রাজ্য সরকারি কর্মীদের বদলি নীতিতে বড় পরিবর্তন আনল পশ্চিমবঙ্গ সরকার। নতুন নির্দেশিকা অনুযায়ী, সাধারণভাবে কোনও কর্মীকে তাঁর হোম জেলায় পোস্টিং দেওয়া হবে না।

একই পদে টানা তিন বছর চাকরি করলে বদলির জন্য বিবেচিত হতে হবে এবং চার বছরের বেশি একই পদে রাখা যাবে না।

রাজস্ব আদায় ও কর সংগ্রহের মতো সংবেদনশীল পদে থাকা আধিকারিকদের দু’বছর পর বদলি করতে হবে এবং সর্বোচ্চ তিন বছরের বেশি একই দায়িত্বে রাখা যাবে না।

বদলির ক্ষেত্রে জনস্বার্থ ও প্রশাসনিক প্রয়োজনকে গুরুত্ব দেওয়া হবে বলে জানানো হয়েছে।